সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মোদি ও অমিত শাহর পদত্যাগ দাবি কংগ্রেস সভাপতি খাড়গের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:২৩ পিএম
নরেন্দ্র মোদি ও অমিত শাহ

ন্যাশনাল হেরাল্ড মামলায় দিল্লির আদালতের সাম্প্রতিক সিদ্ধান্তকে কেন্দ্র করে বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি দাবি করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অবিলম্বে পদত্যাগ করা উচিত।

বুধবার (১৭ ডিসেম্বর) সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে খাড়গে বলেন, দিল্লির আদালতের এই সিদ্ধান্ত মোদি ও অমিত শাহের জন্য “এক বড় রাজনৈতিক চপেটাঘাত”। তার মতে, বিরোধীদের হয়রানি বন্ধ করতে হলে তাদের নৈতিক দায় স্বীকার করে পদত্যাগপত্র দেওয়া উচিত।

উল্লেখ্য, মঙ্গলবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) জমা দেওয়া চার্জশিট গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। ওই চার্জশিটে কংগ্রেসের শীর্ষ নেতা সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর নাম অন্তর্ভুক্ত ছিল।

খাড়গে অভিযোগ করেন, গান্ধী পরিবারকে রাজনৈতিকভাবে হেনস্তা করতেই প্রতিহিংসামূলক উদ্দেশ্যে ন্যাশনাল হেরাল্ড মামলা দায়ের করা হয়েছিল। তার ভাষায়, “এই মামলা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং রাজনৈতিক বদলা নেওয়ার হাতিয়ার।”

তিনি আরও বলেন, বর্তমান বিজেপি সরকার রাজনৈতিক লাভের আশায় বিরোধী নেতাদের বিরুদ্ধে ইডি-কে ব্যবহার করছে। তবে আদালতের রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করে খাড়গে বলেন, “সত্যের জয় হয়েছে। আমরা এই রায়কে আন্তরিকভাবে স্বাগত জানাই।”

আদালতের পর্যবেক্ষণে বলা হয়, আইনের দৃষ্টিতে ইডির এই চার্জশিটের ওপর বিচারিক স্বীকৃতি দেওয়া সম্ভব নয়। আদালত আরও উল্লেখ করে, মামলাটিতে সিবিআইয়ের ভূমিকা এবং পিএমএলএ আইনের কাঠামো অযথা সম্প্রসারণের বিষয়টি স্পষ্টভাবে উঠে এসেছে।

রাউস অ্যাভিনিউ আদালতের বিশেষ বিচারক বিষাল গোগনে জানান, এফআইআর ছাড়া কেবল ব্যক্তিগত অভিযোগের ভিত্তিতে অর্থ পাচারের মামলা শুরু করা আইনসম্মত নয়।

প্রসঙ্গত, জওহরলাল নেহরু প্রতিষ্ঠিত ন্যাশনাল হেরাল্ড পত্রিকা ঘিরে ২০১৩ সালে দুর্নীতির অভিযোগ তোলে বিজেপি। ২০১৪ সালে নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বিষয়টি নতুন করে রাজনৈতিক বিতর্কে রূপ নেয়।

অভিযোগ অনুযায়ী, সংবাদপত্রটির মালিকানা সংস্থা অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেডের বাজারে প্রায় ৯০ কোটি টাকার দেনা ছিল, যার বড় অংশ কংগ্রেসের কাছ থেকে নেওয়া ঋণ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X