সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

সিরিয়ায় আইএসআইএসের হামলায় ২ মার্কিন সেনা ও ১ দোভাষী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৫৩ পিএম
সিরিয়ায় আইএসআইএসের হামলায় ২ মার্কিন সেনা ও ১ দোভাষী নিহত  ¦  ছবি: এএফপি

সিরিয়ার পালমিরাতে আইএসআইএসের এক সদস্যের হঠাৎ হামলায় দুই মার্কিন সেনা ও একজন দোভাষী নিহত হয়েছেন। হামলাটি ঘটেছে শনিবার, ১৩ ডিসেম্বর।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টম) এক্সে এ ঘটনার তথ্য জানায়। পূর্বে পালমিরায় আইএসআইএসের হামলায় একাধিক সেনা আহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল।

সেন্টম জানিয়েছে, হামলার পেছনে মাত্র এক জন আইএসআইএস সদস্য ছিলেন, যিনি শেষ পর্যন্ত পাল্টা হামলায় নিহত হয়েছেন। মার্কিন দূত টম ব্যারাক জানিয়েছেন, আইএসআইএসের সন্ত্রাসীরা ‘মার্কিন ও সিরীয় সেনাদের যৌথ টহল গাড়িতে’ হামলা চালিয়েছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিটে হেগসেথ বলেছেন, “যে বর্বর এই হামলা চালিয়েছেন, তিনি শেষ পর্যন্ত সহযোগী সেনাদের দ্বারা নিহত হয়েছেন।”

এক কর্মকর্তা জানিয়েছে, নিহত সেনাদের পরিচয় তাদের পরিবারের কাছে জানানো না হওয়া পর্যন্ত গোপন রাখা হবে।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা উল্লেখ করেছেন, হামলার এলাকা সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারার নিয়ন্ত্রণে নেই।

সূত্র: আল-আরাবিয়া

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X