সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ওমান উপসাগরে ৬ মিলিয়ন লিটার ডিজেলসহ তেলবাহী ট্যাংকার জব্দ করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ০২:৫৬ পিএম
ওমান উপসাগরে ৬ মিলিয়ন লিটার ডিজেলসহ তেলবাহী ট্যাংকার জব্দ করল ইরান

ওমান উপসাগরে অবৈধ জ্বালানি বহনের অভিযোগে একটি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে ইরান। শনিবার (১৩ ডিসেম্বর) ভোরে ইরানি গণমাধ্যমের বরাতে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য হিন্দু। প্রতিবেদনে বলা হয়, জাহাজটিতে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মোট ১৮ জন ক্রু সদস্য উপস্থিত ছিলেন।

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ইরানি সংবাদমাধ্যম জানায়, ওমান সাগরের উপকূলে অভিযান চালিয়ে প্রায় ৬ মিলিয়ন লিটার চোরাচালান করা ডিজেল জ্বালানি বহনকারী এই তেলবাহী জাহাজটি আটক করা হয়। অভিযানের সময় জাহাজটির সব নেভিগেশন ব্যবস্থা বন্ধ ছিল বলে জানান ওই কর্মকর্তা।

ইরানি কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরেই উপসাগরীয় অঞ্চলে অবৈধ জ্বালানি পরিবহনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে আসছে। দেশটির খুচরা জ্বালানির দাম বিশ্বের মধ্যে অন্যতম কম হওয়ায় প্রতিবেশী দেশগুলোতে জ্বালানি পাচার অত্যন্ত লাভজনক ব্যবসা হিসেবে বিবেচিত হয়। এ কারণেই ইরান নিয়মিতভাবে সন্দেহভাজন জাহাজ আটকের ঘোষণা দিয়ে থাকে।

এর আগের মাসেও উপসাগরীয় জলসীমায় অননুমোদিত কার্গো বহনের অভিযোগে একটি তেলবাহী জাহাজ জব্দ করেছিল ইরান। সে সময় তেহরান স্পষ্ট করে জানায়, এই ধরনের অভিযান কোনো দেশের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ নয়।

সর্বশেষ ট্যাংকার জব্দের ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন এর মাত্র দুই দিন আগে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপকূলের কাছে একটি তেলবাহী জাহাজ আটক করে। ওয়াশিংটনের দাবি অনুযায়ী, ওই জাহাজের ক্যাপ্টেন ভেনেজুয়েলা ও ইরান থেকে তেল পরিবহন করছিলেন।

মার্কিন ট্রেজারি বিভাগ ২০২২ সালে ভেনেজুয়েলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ভেনেজুয়েলার সঙ্গে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এবং হিজবুল্লাহর যোগাযোগ রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X