সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ইউক্রেনের গুরুত্বপূর্ণ সিভেরস্ক শহরটি রাশিয়ার নিয়ন্ত্রণে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৮ পিএম
ইউক্রেনের গুরুত্বপূর্ণ সিভেরস্ক শহরটি রাশিয়ার নিয়ন্ত্রণে ¦ ছবিসূত্র : এক্স

পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের গুরুত্বপূর্ণ সিভেরস্ক শহরটি সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে বলে দাবি করেছে রাশিয়া। তবে ইউক্রেন জোর দিয়ে বলেছে, শহরটি এখনো তাদের নিয়ন্ত্রণেই রয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে রুশ সেনাবাহিনী ধীরে ধীরে পূর্ব ইউক্রেনে অগ্রসর হচ্ছে এবং বিভিন্ন ভূখণ্ডে দখল শক্ত করছে।

দোনেৎস্ক অঞ্চলে রাশিয়া ও ইউক্রেনীয় বাহিনীর মধ্যে তীব্র যুদ্ধ চলছে। রাশিয়ার সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভ জানিয়েছেন, সিভেরস্ক দখলে নেওয়ার বিষয়টি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, ইউক্রেনে রুশ সেনারা আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাচ্ছে। তিনি সামরিক কমান্ডার ও সৈন্যদের তাদের ‘গুরুত্বপূর্ণ ভূমিকা ও ত্যাগের জন্য ধন্যবাদ’ জানান। গত মাসেও পুতিন বলেছিলেন, সিভেরস্কের দিকে রুশ বাহিনীর অগ্রগতি জোরদার করা হয়েছে। যুদ্ধ শুরুর আগে শহরটিতে প্রায় ১১ হাজার মানুষ বসবাস করতেন।

অন্যদিকে ইউক্রেনীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড রাশিয়ার এই দাবি প্রত্যাখ্যান করেছে। তাদের বক্তব্য, “সিভেরস্ক এখনো ইউক্রেনের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।” ইউক্রেনীয় বাহিনী এক ফেসবুক পোস্টে জানায়, রুশ সেনারা প্রতিকূল আবহাওয়ার সুযোগ নিয়ে ছোট ছোট দলে শহরে অনুপ্রবেশের চেষ্টা করছে, তবে তাদের অধিকাংশই প্রবেশপথেই ধ্বংস করা হচ্ছে।

সূত্র : এএফপি

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X