সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ইসরায়েলি সেনাবাহিনীতে পদত্যাগের হিড়িক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৯ পিএম
ইসরায়েলি সেনাবাহিনীতে পদত্যাগের হিড়িক  ¦ ছবি: সংগৃহীত

ইসরায়েলি সেনাবাহিনীতে বিরাট সংকট দেখা দিয়েছে। সম্প্রতি প্রায় ৬০০ সেনা কর্মকর্তা ও নন-কমিশন্ড অফিসার (এনসিও) পদত্যাগপত্র জমা দিয়েছেন। এই পদত্যাগের প্রধান কারণ হলো সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী ‘চিফ অব স্টাফ ইনক্রিজ’ নামে পরিচিত দীর্ঘকালীন আর্থিক সুবিধা স্থগিত করা।

স্থানীয় সংবাদমাধ্যম ইসরায়েল হায়োম জানায়, পদত্যাগকারী কর্মকর্তাদের মধ্যে অধিকাংশের বয়স ৪২ বছরের বেশি, যারা মাস শেষ হওয়ার আগে বাহিনী ছাড়ার পরিকল্পনা করছেন। কারণ, ওই সময় থেকে সুবিধা স্থগিত কার্যকর হবে এবং তাদের কোনো আইনগত সুরক্ষা থাকবে না।

২০২৩ সালের জুনে অর্থ ও নিরাপত্তা মন্ত্রণালয়ের মধ্যে এই বিষয়ে সমঝোতা হয়েছিল। তবে নেসেটের (পার্লামেন্ট) পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটিতে বিষয়টি আটকে আছে প্রধানত এমকে আমিত হালেভির আপত্তির কারণে। এই দীর্ঘ অচলাবস্থা সেনাবাহিনীর ভেতরে ক্ষোভ ও উদ্বেগ তৈরি করেছে, যেখানে দীর্ঘদিন ধরে আর্থিক সুবিধার মাধ্যমে আনুগত্য বজায় রাখা হতো।

বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পদক্ষেপ নিতে পারেন এবং সেনাবাহিনীর কার্যক্ষমতার ওপর প্রভাব মূল্যায়নে একটি জরুরি বৈঠক ডাকার সম্ভাবনা রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গাজায় চলমান যুদ্ধের সময় কর্মী সংকটের কারণে সেনা নেতৃত্ব প্রথমে বিষয়টিতে সরাসরি হস্তক্ষেপ এড়িয়ে চলেছে। তবে আদালতের সময়সীমা ঘনিয়ে আসায় ইসরায়েলি সেনাবাহিনী এখন দ্রুত আইনগত সমাধানের জন্য তৎপর হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X