সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

সৌদি আরবে ভারী বর্ষণ ও ঝড়ো হাওয়া, বন্যার আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:২১ পিএম
সৌদি আরবে ভারী বর্ষণ ও ঝড়ো হাওয়া, বন্যার আশঙ্কা  ¦ গেটি ইমেজেস

সৌদি আরবের বেশিরভাগ এলাকায় হঠাৎ করেই ঝড়ো হাওয়াসহ মাঝারি থেকে ভারী বর্ষণ শুরু হয়েছে। দেশের জাতীয় আবহাওয়া দপ্তর (এনসিএম) জানিয়েছে, আবহাওয়া দ্রুত পরিবর্তন না হলে বহু স্থানে আকস্মিক বন্যার ঝুঁকি দেখা দিতে পারে।—এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে সৌদির মক্কা, মদিনা, কাসিম, রিয়াদ, পূর্বাঞ্চলীয় প্রদেশ ও উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকায় প্রবল ঝড়-বৃষ্টি চলছে। এ ছাড়া হাইল, তাবুক, আল জৌফ এবং দক্ষিণ–পশ্চিমাঞ্চলীয় অঞ্চলেও চলছে মৃদু থেকে মাঝারি বর্ষণ। কিছু এলাকায় মাঝারি বর্ষণের পাশাপাশি ঘন কুয়াশা তৈরি হয়েছে, যা দৃষ্টিসীমা কমিয়ে দিচ্ছে।

সাধারণত মরু আবহাওয়ার কারণে সৌদিতে এমন ঝড়-বৃষ্টি খুব একটা দেখা যায় না। তবে গত কয়েক বছরে দেশটিতে বেশ কয়েক দফা আকস্মিক ঝড় ও ভারী বৃষ্টিপাত হয়েছে।

এনসিএমের মতে, লোহিত সাগরে সৃষ্ট একটি গভীর নিম্নচাপই এ আবহাওয়া পরিস্থিতির জন্য দায়ী। সংস্থাটি জানায়, লোহিত সাগর থেকে বিভিন্ন অঞ্চলে ঘণ্টায় ১৮ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। পরিস্থিতি আরও খারাপ হলে বাতাসের গতি ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে বলেও সতর্ক করেছে তারা।

একই সময়ে পারস্য উপসাগরেও ঝড়ো আবহাওয়া দেখা দিয়েছে। সেখান থেকে সৌদির দক্ষিণাঞ্চলে ঘণ্টায় ১০ থেকে ৩৫ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া প্রবাহিত হচ্ছে।

এনসিএম সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার অনুরোধ জানিয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X