সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

পশ্চিম তীরে ৭৬৪টি নতুন ইহুদি বসতি বাড়ির অনুমোদন ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ০২:১৩ পিএম
পশ্চিম তীরে ৭৬৪টি নতুন ইহুদি বসতি বাড়ির অনুমোদন ইসরায়েলের ¦ ছবি: টাইমস অফ ইসরায়েল

গাজা উপত্যকায় যুদ্ধবিরতির মধ্যেও পশ্চিম তীরে ইহুদি বসতি সম্প্রসারণ অব্যাহত রয়েছে। ইসরায়েল সরকার পশ্চিম তীরের বিভিন্ন অঞ্চলে নতুন ৭৬৪টি বাড়ি নির্মাণের অনুমোদন দিয়েছে।

ইসরায়েলের সংবাদমাধ্যম চ্যানেল সেভেনের বরাত দিয়ে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু বুধবার (১০ ডিসেম্বর) জানিয়েছে, অনুমোদিত নতুন বাড়িগুলি রামাল্লার হাশমোনাইমে ৪৭৮টি, বেইতার ইল্লিতে ২৩০টি এবং গিভাত জেএভে ৫৬টি। তবে এ নিয়ে ইসরায়েল সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি।

আন্তর্জাতিক আইন ও জনমত উপেক্ষা করে পশ্চিম তীরে ইহুদি বসতি সম্প্রসারণের কাজ গত কয়েক দশক ধরে চলমান। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বে গত ৩ বছরে মোট ৫১,৩৭০টি নতুন বসতি বাড়ি অনুমোদিত হয়েছে।

ইসরায়েলের পিস নাও সংস্থার তথ্য অনুযায়ী, প্রস্তাবিত ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী পূর্ব জেরুজালেমে প্রায় ২ লাখ ৫০ হাজার এবং পশ্চিম তীরে ৪ লাখ ৫০ হাজারের বেশি ইহুদি বসতি স্থাপনকারী বসবাস করছেন।

জাতিসংঘের নীতি অনুযায়ী মধ্যপ্রাচ্যে আল-আকসা অঞ্চলে দুটি পৃথক রাষ্ট্র—ইসরায়েল ও ফিলিস্তিন—হওয়ার কথা। কিন্তু প্রতি বছর ইসরায়েল পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইহুদি বসতি বাড়াতে থাকায় ফিলিস্তিন ভূখণ্ড ক্রমশ সংকুচিত হচ্ছে।

গত বছর জাতিসংঘের ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে নতুন বসতি বাড়ি নির্মাণকে অবৈধ ঘোষণা করেছে এবং ইসরায়েলকে বসতি সরাতে নির্দেশ দিয়েছে। তবে এখনও এই নির্দেশনায় কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

সূত্র: আনাদোলু এজেন্সি

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X