সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যুদ্ধবিরতি মানছেনা ইসরায়েল, গাজায় হামলা চলছেই

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০১:১৬ পিএম
যুদ্ধবিরতি মানছেনা ইসরায়েল, গাজায় হামলা চলছেই  ¦ ছবি: গেটি ইমেজেস

ফিলিস্তিনের গাজায় কার্যকর হওয়া যুদ্ধবিরতি শত শতবার লঙ্ঘিত হওয়ার অভিযোগ তুলে হামাস ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছে। গাজার ক্ষমতাসীন গোষ্ঠী বলেন, যুদ্ধবিরতিতে রাজি হলেও যদি ইসরায়েল সেই অঙ্গীকার ভঙ্গ করে, তবে শান্তি প্রক্রিয়ার পরবর্তী ধাপ এগোানো সম্ভব নয়। খবর আল জাজিরা

গাজা কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, গত অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি কমপক্ষে ৭৩৮ বার লঙ্ঘন করা হয়েছে। হামাসের কর্মকর্তা হুসাম বদরান আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের আহ্বান জানিয়েছেন, ইসরায়েলকে তার অঙ্গীকার পূর্ণভাবে বাস্তবায়ন করতে চাপ দেওয়া জরুরি। বদরান বলেন, ইসরায়েল চুক্তিভঙ্গ ও দায়িত্ব এড়ানো বন্ধ না করলে যুদ্ধবিরতির পরবর্তী ধাপ শুরু হতে পারবে না।

যুদ্ধবিরতি চুক্তি গত ১০ অক্টোবর কার্যকর হয়, যার মধ্যে অন্তর্ভুক্ত ছিল গাজায় আটক ব্যক্তিদের বিনিময়ে ইসরায়েলের হাতে থাকা ফিলিস্তিনি বন্দিদের মুক্তি এবং ইসরায়েলি বাহিনীর আংশিক প্রত্যাহার। তবে গাজার ভবিষ্যৎ শাসনব্যবস্থা, আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী পাঠানো এবং যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’ গঠনসহ পরবর্তী ধাপের গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখনও অনিশ্চিত।

এদিকে যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় ফিলিস্তিনসহ আন্তর্জাতিক মহলে ক্ষোভ বাড়ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৩৭৭ জন নিহত এবং ৯৮৭ জন আহত হয়েছেন।

একজন মার্কিন কর্মকর্তা আল–জাজিরাকে জানান, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা এগোচ্ছে, কিন্তু এখনও কয়েকটি বড় বাধা কাটেনি। যুক্তরাষ্ট্রের প্রত্যাশা, ২০২৬ সালের শুরুর দিকেই আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গাজায় মোতায়েন শুরু হতে পারে। বর্তমানে কোন কোন দেশ এ বাহিনীতে অংশ নেবে, নেতৃত্ব কেমন হবে এবং এর কার্যপরিধি কী হবে— এসব বিষয়েই আলোচনা হচ্ছে।

মার্কিন কর্মকর্তা আরও বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অনুমোদিত যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি পরিকল্পনায় স্পষ্টভাবে বলা আছে— ইসরায়েলকে পুরোপুরি গাজা থেকে সরে যেতে হবে এবং হামাসকে নিরস্ত্র হতে হবে। গাজায় স্থানীয় জনগণের ভেতর থেকেই একটি পুলিশ বাহিনী গঠনের বিষয়েও আলোচনা চলছে।

গাজায় এখনও প্রায় ৫৮ শতাংশ এলাকায় ইসরায়েলি বাহিনী অবস্থান করছে। যুদ্ধবিরতি চুক্তিতে তাদের পূর্ণ প্রত্যাহারের কথা থাকলেও এ বিষয়ে নির্দিষ্ট কোনও সময়সীমা উল্লেখ নেই।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X