সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ভারতকে কঠোর হুঁশিয়ারি সেনাপ্রধান আসিম মুনিরের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৩:২৬ পিএম
পাকিস্তানের সেনাবাহিনী ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান আসিম মুনির ¦ ছবি: জিও নিউজ

পাকিস্তানের সেনাপ্রধান ও চিফ অব ডিফেন্স ফোর্সেস (সিডিএফ) ফিল্ড মার্শাল আসিম মুনির প্রতিবেশী ভারতকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে কোনো ধরনের সংঘাতের পরিস্থিতি সৃষ্টি হলে পাকিস্তানের প্রতিক্রিয়া সম্পর্কে কেউ যেন ভুল ধারণা না রাখে। বিষয়টি নিশ্চিত করেছে এক্সপ্রেস ট্রিবিউন।

সোমবার (৮ ডিসেম্বর) রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টার্স (জিএইচকিউ)–এ তার সম্মানে আয়োজিত গার্ড অব অনার অনুষ্ঠানে তিনি এ বক্তব্য দেন। পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো চিফ অব ডিফেন্স ফোর্সেস হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আনুষ্ঠানিক এ আয়োজন করা হয়।

আসিম মুনির বলেন, ভবিষ্যতে পাকিস্তান রাষ্ট্রীয় কোনো আঘাতের মুখে পড়লে আগের তুলনায় আরও দ্রুত, দৃঢ় ও কঠোর জবাব দেওয়া হবে। বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতায় প্রতিটি বাহিনীর বহুমাত্রিক অভিযানের সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেন তিনি। তার মতে, সেনা, নৌ ও বিমান—প্রতিটি বাহিনী নিজেদের স্বতন্ত্রতা বজায় রাখলেও প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর যৌথভাবে সব কার্যক্রম আরও সমন্বিতভাবে পরিচালনা করবে।

তিনি আরও জানান, একীভূত সর্বোচ্চ সামরিক কমান্ডের অধীনে তিন বাহিনী তাদের অভ্যন্তরীণ স্বায়ত্তশাসন ও সাংগঠনিক কাঠামো বজায় রাখবে।

আফগানিস্তানের সঙ্গে চলমান উত্তেজনা প্রসঙ্গে আসিম মুনির বলেন, প্রতিবেশী দেশটিকে ইতোমধ্যে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তান শান্তিপ্রিয় রাষ্ট্র। তবে আমাদের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা ক্ষুণ্ন করার সুযোগ কাউকে দেওয়া হবে না।

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ব্যারেলপ্রতি ছাড়াল ৯০ ডলার

গোল্ডেন গ্লাভসের সঙ্গে উনাই সিমনের নতুন ইতিহাস

এমবাপ্পের যে রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

খুলনায় বিদ্যালয় ভবন ধসে পাঠদানে অনিশ্চয়তা

স্পেনের কাছে হেরে অশ্রুসিক্ত মেসি কী বললেন

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

X