সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

হিজবুল্লাহকে নিরস্ত্র করার ষড়যন্ত্র ব্যর্থ হবে : হিজবুল্লাহ প্রধান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:৪৯ পিএম
লেবানন প্রতিরোধ আন্দোলনের প্রধান শেখ নাইম কাসেম  ¦  গেটি ইমেজেস

লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে নিরস্ত্র করার কোনো প্রচেষ্টাই সফল হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন সংগঠনটির প্রধান শেখ নাইম কাসেম। শুক্রবার (৫ ডিসেম্বর) শহিদ বিশেষজ্ঞদের স্মরণ অনুষ্ঠানে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সরকার হিজবুল্লাহকে দুর্বল করার ষড়যন্ত্র করলেও তা কখনোই বাস্তবায়ন সম্ভব নয়।

অনুষ্ঠানে তিনি লেবাননের প্রতিরোধ আন্দোলনের দুই পথিকৃৎ শহিদ সাইয়্যিদ আব্বাস মুসাভি এবং শেখ রাগেব হারবকে স্মরণ করেন। নাইম কাসেম বলেন, শহিদ জ্ঞানী-বিশেষজ্ঞদের রক্ত আমাদের জীবনের আলো, আর তাদের লেখা আমাদের চলার দিক নির্দেশ করে।

তিনি আরও বলেন, লেবাননসহ বিদেশে হিজবুল্লাহর বিস্তার অনেককে বিস্মিত করেছে। কারণ, শত্রুপক্ষ সবসময়ই হিজবুল্লাহকে নির্মূল করতে চাইলেও দেশপ্রেম, স্বাধীনতা ও মর্যাদার প্রতীক হিসেবে সংগঠনটি নিজেদের জাতীয় ঐক্যের শক্তি হিসেবে প্রমাণ করেছে।

ইসরায়েলের সম্প্রসারণবাদী নীতির বিরুদ্ধে প্রয়োজন হলে যেকোনো উপায়েই প্রতিরোধ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। শেখ নাইম কাসেম বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না। হিজবুল্লাহ লেবাননকে রক্ষা করবে এবং কখনোই আত্মসমর্পণ করবে না।

তিনি আরও জানান, হিজবুল্লাহ ধর্মীয় নীতিমালা ও মানবিক মূল্যবোধ মেনে চলে এবং আল্লাহর পথে জিহাদকে নির্দেশনা হিসেবে গ্রহণ করে। তার ভাষায়, অহংকারী বিশ্ব হিজবুল্লাহকে মুছে ফেলতে চায়।

লেবাননের স্বার্থ রক্ষার লক্ষ্যে খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গেও সম্পর্ক দৃঢ় করেছে হিজবুল্লাহ বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি জানান, সংগঠনটি কারও কাছ থেকে বৈধতা চায় না; বরং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় স্বার্থেই প্রতিরোধ বজায় রাখবে।

সূত্র: মেহের

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X