সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় ঘূর্ণিঝড় ও ভারী বর্ষণে বন্যা-ভূমিধস

মৃতের সংখ্যা ৯১৬, নিখোঁজ ২৭৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:২৪ পিএম
ইন্দোনেশিয়ায় ঘূর্ণিঝড় ও ভারী বর্ষণে বন্যা-ভূমিধস  ¦ ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার সুমাত্রা ও আচেহ প্রদেশে একের পর এক ঘূর্ণিঝড় এবং টানা ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে এ পর্যন্ত ৯১৬ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ২৭৪ জন এখনও নিখোঁজ রয়েছেন। প্রাদেশিক ও কেন্দ্রীয় সরকারের বরাত দিয়ে রয়টার্স শনিবার এই তথ্য জানায়।

আচেহ প্রদেশের তামিয়াং জেলার বাসিন্দারা জানিয়েছেন, বন্যার কারণে খাদ্য, পানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। বিশেষ করে প্রত্যন্ত এলাকায় সড়ক যোগাযোগ ব্যবস্থা ধ্বংস হওয়ায় মানুষ জীবনের জন্য অতিরিক্ত ঝুঁকিতে রয়েছেন।

তামিয়াং জেলার একটি ইসলামি আবাসিক স্কুলের ১৪ বছর বয়সী শিক্ষার্থী দিমাস ফিরমানসিয়াহ জানান, তিনি ও সহপাঠীরা গত এক সপ্তাহ ধরে স্কুল হোস্টেলে আটকা পড়েছেন এবং পানির যোগান ফুরিয়ে যাওয়ায় বন্যার পানি পান করতে বাধ্য হচ্ছেন।

বাসিন্দারা আরও জানিয়েছেন, সরকারি সহায়তা কেন্দ্রগুলো থেকে খাদ্য ও পানি সংগ্রহ করাও এখন ব্যাপক ভোগান্তিতে পরিণত হয়েছে।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবাও সুবিয়ান্তো কয়েক দিন আগে জানিয়েছেন যে বন্যার পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে এবং সরকারের প্রস্তুতি সন্তোষজনক। তবে সুমাত্রা ও আচেহ প্রদেশের কর্মকর্তারা এই বক্তব্যের সঙ্গে একমত নন এবং কেন্দ্রীয় সরকারের কাছে জরুরি অবস্থা ঘোষণা করার আহ্বান জানিয়েছেন।

পরিবেশবাদী সংস্থাগুলোর অভিযোগ, বন্যা ও ভূমিধসের প্রকৃত মূল কারণ হলো বনজঙ্গল উজাড় ও অবৈধ খনি খনন। তারা চীনের অর্থায়নপুষ্ট কোম্পানি নর্থ সুমাত্রা হাইড্রো এনার্জি এবং এগিনকোর্ট রিসোর্সেসকে দায়ী করেছেন। রয়টার্স এই কোম্পানির সঙ্গে যোগাযোগ করলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ঘূর্ণিঝড় সেনিয়া এবং তার আগে-পরে ঘটে যাওয়া মৌসুমি ঝড় ও ভারী বর্ষণের কারণে গত নভেম্বরের শেষ সপ্তাহ থেকে সুমাত্রা ও আচেহ প্রদেশে বন্যা শুরু হয়। ভূমিধসের ঘটনা এবং বন্যার জেরেই মৃতের সংখ্যা ক্রমেই বেড়েছে।

সূত্র : রয়টার্স

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X