সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

সুদানে হাসপাতাল-স্কুলে ড্রোন হামলায় নিহত ৭৯

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:১০ পিএম
সুদানে হাসপাতাল-স্কুলে ড্রোন হামলায় নিহত ৭৯ ¦ ছবি: সংগৃহীত

দক্ষিণ কর্দোফান প্রদেশের কালোগি শহরে আরএসএফ (র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস)-এর ড্রোন হামলায় অন্তত ৭৯ জন নিহত হয়েছেন, তাদের মধ্যে ৪৩ জন শিশু এবং চারজন নারী রয়েছেন। এ ঘটনায় আরও ৩৮ জন আহত হয়েছেন।

শুক্রবার (৫ ডিসেম্বর) দক্ষিণ কর্দোফান রাজ্য সরকারের পক্ষ থেকে এই তথ্য প্রকাশ করা হয়েছে। প্রাথমিকভাবে হামলায় ছয় শিশু ও একজন শিক্ষক নিহত হয়েছেন বলে জানানো হলেও পরে নিহতের সংখ্যা বেড়ে ৭৯-এ পৌঁছায়।

রাজ্য সরকারের বিবৃতিতে বলা হয়েছে, হামলায় চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যা একটি কিন্ডারগার্টেন, একটি হাসপাতাল এবং শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় আঘাত হানে। এই হামলাকে ‘জঘন্য অপরাধ’ হিসেবে অভিহিত করেছেন স্থানীয় কর্তৃপক্ষ।

দক্ষিণ কর্দোফান সরকার আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেছে, এসব সহিংসতা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। বিশেষভাবে আরএসএফকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা, এবং তাদের মিত্রদের এই ‘অমানবিক অপরাধের’ জন্য জবাবদিহি নিশ্চিত করতে হবে।

জাতিসংঘ শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ হামলার তীব্র নিন্দা জানিয়েছে। সংস্থাটি বলেছে, নিহত শিশুদের মধ্যে ৫ থেকে ৭ বছর বয়সি কমপক্ষে ১০ জন শিশু রয়েছে। ইউনিসেফ এই হামলাকে শিশু অধিকার লঙ্ঘনের ভয়াবহ উদাহরণ হিসেবে উল্লেখ করেছে।

উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিল মাসে সুদান সেনাবাহিনী এবং আরএসএফ-এর মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুসারে, এই সংঘাতে এখন পর্যন্ত ৪০ হাজার মানুষ নিহত এবং প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X