সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

দক্ষিণ সুদানে বিমান হামলায় ৪০ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০৩:২৫ পিএম
দক্ষিণ সুদানে বিমান হামলায় ৪০ জন নিহত  ¦ ছবি: রয়টার্স

দক্ষিণ সুদানের কোমো গ্রামে শনিবার এক ভয়াবহ হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। স্থানীয় দুই বাসিন্দা জানান, তারা গত সোমবার নিহতদের দাফন প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন। এ ঘটনায় অভিযুক্ত হিসেবে নাম করা হয়েছে আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এবং তাদের মিত্র সুদান পিপলস লিবারেশন মুভমেন্ট-নর্থ সেনাবাহিনী।

মানবাধিকার সংস্থা ‘এমার্জেন্সি লইয়ার্স’ জানিয়েছে, সেনাবাহিনীর বিমান হামলা গ্রামটির নার্সিং স্কুলে আঘাত করেছে, যেখানে ডজনখানেক শিক্ষার্থী নিহত হন। হেইবান গ্রামের বাসিন্দা কাফি কালু এএফপিকে বলেছেন, “বিমান হামলার খবর পেয়ে আমরা ছুটে গিয়েছিলাম। গিয়ে দেখি নার্সিং স্কুলে আগুন লেগেছে। সবাই আগুন নেভানোর চেষ্টা করছে এবং মৃতদের দাফন করছে। প্রায় ৪০ জনকে কবর দেওয়া হয়েছে।”

হেইবানের আরেক বাসিন্দা টিহ ইসা বলেন, “আমরা ৪০টির বেশি কবর খুঁড়ে সাহায্য করেছি। পুরো গ্রামে শোকের ছায়া বিরাজ করছে।”

এক সুদানি সামরিক কর্মকর্তা, নাম প্রকাশ না করার শর্তে, দাবি করেছেন, “সেনাবাহিনী কখনও সাধারণ মানুষ বা বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে না।” তবে ২০২৩ সালের এপ্রিল থেকে চলা সংঘর্ষে সেনাবাহিনী এবং তাদের মিত্রদের হামলায় সাধারণ মানুষ বারবার নিহত হয়েছেন।

এই যুদ্ধে এখন পর্যন্ত লাখো মানুষ প্রাণ হারিয়েছেন এবং প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। আধাসামরিক বাহিনী আরএসএফ এবং সুদান পিপলস লিবারেশন মুভমেন্ট-নর্থ দাফুরের বড় অংশ নিয়ন্ত্রণ করছে। তীব্র লড়াই চলছে দক্ষিণ কর্দোফান অঞ্চলে, যেখানে সেনাবাহিনী রাজধানী খার্তুমকে দারফুরের সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ মহাসড়কের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করার চেষ্টা করছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, দক্ষিণ কর্দোফানের ছোট গ্রামগুলো থেকে নভেম্বর মাসে প্রায় ৫ হাজার মানুষ নিরাপত্তাহীনতার কারণে বাস্তুচ্যুত হয়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X