মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

ইউক্রেনের কৌশলগত শহর পোকরোভস্ক দখলের দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০২:৪৬ পিএম
ইউক্রেনের কৌশলগত শহর পোকরোভস্ক দখলের দাবি রাশিয়ার  ¦ ছবি: সংগৃহীত

পূর্ব ইউক্রেনের কৌশলগত ও অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর পোকরোভস্ক দখল করার দাবি করেছে রুশ বাহিনী। দাবি সত্যি হলে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এটি হবে মস্কোর অন্যতম বড় সাফল্য। স্থানীয় সময় সোমবার (১ ডিসেম্বর) রুশ কর্তৃপক্ষ শহরটি পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার তথ্য প্রকাশ করে।

তবে ইউক্রেন বলছে, রাশিয়া ইচ্ছাকৃতভাবে এমন দাবি ছড়াচ্ছে যুদ্ধবিরতি ও শান্তি আলোচনা প্রভাবিত করার জন্য। তাদের মতে, আন্তর্জাতিক চাপ মোকাবিলা ও পশ্চিমা দেশগুলোকে বিভ্রান্ত করতে রাশিয়া এই ধরনের তথ্য প্রচার করছে।

গত কয়েক মাস ধরে পোকরোভস্ক শহর ও এর আশপাশের যোগাযোগ–হাব এলাকায় তীব্র সংঘর্ষ চলছিল। এ লড়াইয়ে রাশিয়ার বহু সেনা নিহত ও আহত হয়েছে। অপরদিকে, ইউক্রেনীয় বাহিনীর পক্ষেও উল্লেখযোগ্য সংখ্যক হতাহতের ঘটনা ঘটেছে বলে জানা যায়।

এদিকে, যুদ্ধ বন্ধের সম্ভাবনা ও আলোচনার অগ্রগতি নিয়ে রবিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মার্কিন ও ইউক্রেনীয় উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকের কয়েক ঘণ্টা পরই পোকরোভস্ক দখলের ঘোষণা দেয় রাশিয়া।

যদিও রাশিয়ার দাবির বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি কিয়েভ, তবে ইউক্রেনের অপতথ্য প্রতিরোধ কেন্দ্রের প্রধান আন্দ্রি কোভালেঙ্কো জানান, আগামী কয়েক সপ্তাহ রাশিয়া যুদ্ধক্ষেত্রে প্রভাব ফেলতে ইচ্ছাকৃতভাবে এমন তথ্য ছড়াতে পারে। তার মতে, মূলত যুদ্ধবিরতি আলোচনার গতিপ্রবাহ বদলাতে এবং পশ্চিমা দেশগুলোকে চাপের মধ্যে ফেলতেই মস্কো এসব প্রচারণা চালাচ্ছে।

এর আগে সোমবার সকালেই ইউক্রেনের সশস্ত্র বাহিনী জানায়, প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও তারা এখনো পোকরোভস্ক ও আশপাশের অঞ্চল নিয়ন্ত্রণে ধরে রেখেছে এবং রুশ সেনাদের অগ্রযাত্রা প্রতিহত করছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

X