সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

নেতানিয়াহুর ক্ষমা প্রার্থনার প্রতিবাদে ইসরায়েলে উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০৭:০৬ পিএম
বেনজামিন নেতানিয়াহু  ¦ ছবি: রয়টার্স

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চলমান দুর্নীতি মামলায় সম্পূর্ণ ক্ষমা চাওয়ার উদ্যোগকে কেন্দ্র করে দেশজুড়ে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগের বাড়ির বাইরে শত শত ইসরায়েলি রোববার (৩০ নভেম্বর) রাতে তেল আভিভে সমবেত হন।

প্রতিবাদকারীরা দাবি করেন, ৭৬ বছর বয়সী নেতানিয়াহু কোনো অপরাধ স্বীকার না করেই ক্ষমা চাইছেন, যা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। তারা প্রেসিডেন্ট হার্জোগকে আবেদনটি সরাসরি প্রত্যাখ্যান করার আহ্বান জানান।

প্রধানমন্ত্রীকে তিনটি দুর্নীতি মামলায় পাঁচ বছরের বিচার কার্যক্রমের সম্মুখীন হতে হয়েছে, যার মধ্যে ঘুষ গ্রহণ এবং মিডিয়ায় সুবিধাজনক কভারেজ পাওয়ার চেষ্টা করার অভিযোগ রয়েছে। নেতানিয়াহু সব অভিযোগ অস্বীকার করেছেন এবং সম্পূর্ণ খালাসের আশা প্রকাশ করেছেন।

একটি ভিডিও বিবৃতিতে নেতানিয়াহু জানান, তিনি আইনি প্রক্রিয়া সমাপ্ত করতে আগ্রহী হলেও নিরাপত্তা ও রাজনৈতিক বাস্তবতার কারণে ক্ষমার জন্য আবেদন করেছেন। তার দাবি, চলমান বিচার কার্যক্রম দেশের ভেতর বিভাজন আরও গভীর করছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X