সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বার্ড ফ্লু : কোভিডের চেয়েও ভয়াবহ মহামারীর আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ১০:০৭ এএম
বার্ড ফ্লু : কোভিডের চেয়েও ভয়াবহ মহামারীর আশঙ্কা ¦ গ্রাফিক্স গ্রামের কাগজ

বিশ্বজুড়ে পশুপাখি ও স্তন্যপায়ী প্রাণীর মধ্যে ছড়িয়ে পড়া বার্ড ফ্লু ভাইরাস যদি একসময় মানুষে মানুষে সংক্রমিত হওয়ার ক্ষমতা লাভ করে, তাহলে তা কোভিড-১৯–এর চেয়েও ভয়াবহ মহামারী ডেকে আনতে পারে বলে সতর্ক করেছেন ফ্রান্সের পাস্তুর ইনস্টিটিউটের শ্বাসতন্ত্র সংক্রমণ বিশেষজ্ঞ মেরি-অ্যান রামেক্স-ভেলতি।

তার মতে, মানবদেহে সাধারণ ফ্লু ভাইরাস (এইচ১ ও এইচ৩)–এর বিরুদ্ধে অ্যান্টিবডি থাকলেও এইচ৫ ধরনের বার্ড ফ্লুর প্রতিরোধ ক্ষমতা নেই। ফলে ভাইরাসটি রূপ বদলে মানবদেহে প্রবেশ করতে সক্ষম হলে তা দ্রুত ছড়িয়ে গুরুতর রোগের ঝুঁকি বাড়াতে পারে, যেখানে শিশু থেকে সুস্থ প্রাপ্তবয়স্ক সবাই আক্রান্ত হতে পারেন।

গত কয়েক বছর ধরে অত্যন্ত সংক্রামক এভিয়ান ইনফ্লুয়েঞ্জার কারণে কোটি কোটি পাখি নিধন করা হয়েছে, যা খাদ্য সরবরাহ ও বাজারমূল্যেও প্রভাব ফেলেছে। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে গৃহপালিত পাখি ও গরুর খামারে এখনো এইচ৫ ধরনটি ছড়িয়ে পড়ছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে প্রথমবার একজন মানুষের দেহে এইচ৫এন৫ বার্ড ফ্লুর সংক্রমণ শনাক্ত হয়েছে, যিনি পরে মারা যান। বেশিরভাগ সংক্রমণই আক্রান্ত প্রাণীর ঘনিষ্ঠ সংস্পর্শ থেকে হয়েছে বলে জানা যায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ২০০৩-২৫ পর্যন্ত প্রায় এক হাজার মানুষের মধ্যে বার্ড ফ্লুর সংক্রমণ শনাক্ত হয়েছে, যার প্রায় ৪৮ শতাংশ মৃত্যুবরণ করেছেন। তবে মানুষে মানুষে ছড়ানোর ঝুঁকি এখনো কম বলে মনে করছে বিশ্ব প্রাণিসম্পদ সংস্থা।

রামেক্স-ভেলতি বলেন, যদিও বার্ড ফ্লু মহামারী হওয়ার আশঙ্কা রয়েছে। তবুও ফ্লুর টিকা, অ্যান্টিভাইরাল ও দ্রুত টিকা উৎপাদন সক্ষমতা এখন অনেক উন্নত। ফলে আগের চেয়ে বিশ্ব প্রস্তুত রয়েছে।

সূত্র : রয়টার্স

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X