সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
গাজায় যুদ্ধবিরতি ভঙ্গ

ইসরায়েলি হামলায় নিহত ৩৫৭, আহত ৯ শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ১০:০২ এএম
ইসরায়েলি হামলায় নিহত ৩৫৭, আহত ৯ শতাধিক ¦ এপি/ফাইল ফটো

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত ১০ অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও তা মানছে না ইসরায়েল। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গত কয়েক সপ্তাহে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৩৫৭ ফিলিস্তিনি নিহত এবং ৯ শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার প্রশাসন।—খবর টিআরটি ওয়ার্ল্ড

বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি হামলায় নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। একইসঙ্গে ইসরায়েলি সেনারা নির্বিচারে ৩৮ জনকে আটক করেছে এবং যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ৫৯১ বার তা লঙ্ঘন করে। যুদ্ধবিরতি লঙ্ঘনের এসব ঘটনার মধ্যে সাধারণ মানুষের দিকে সরাসরি গুলি করা, বাড়ি ও তাঁবুতে হামলা, বোমাবর্ষণ এবং ঘরবাড়ি ধ্বংসের মতো ঘটনাও রয়েছে।

গাজার প্রশাসনের দাবি, যুদ্ধবিরতির এসব লঙ্ঘনে প্রমাণ হয় ইসরায়েল ইচ্ছাকৃতভাবে যুদ্ধবিরতিকে অকার্যকর করতে চাইছে এবং তারা এমন একটি রক্তাক্ত পরিস্থিতি তৈরি করতে চাইছে যা গাজার নিরাপত্তা ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে।

বিবৃতিতে আরও বলা হয়, যুদ্ধবিরতি উপেক্ষা করে বারবার ইসরায়েলের হামলা ‘পদ্ধতিগত অপরাধের শামিল, যার উদ্দেশ্য ধ্বংসযজ্ঞ আরও বাড়ানো এবং পুরো জনগোষ্ঠীকে শাস্তি দেওয়া, যা জেনেভা কনভেনশনের গুরুতর লঙ্ঘন’।

এই পরিস্থিতিতে ইসরায়েলি হামলা বন্ধে জরুরি ও কার্যকর পদক্ষেপ নিতে এবং যুদ্ধবিরতি মেনে চলতে তেল আবিবকে বাধ্য করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী ও গ্যারান্টর দেশগুলো পাশাপাশি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিও আহ্বান জানিয়েছে গাজার প্রশাসন।

উল্লেখ্য, তুরস্ক, মিসর ও কাতারের মধ্যস্থতায় এবং যুক্তরাষ্ট্রের সমর্থনে হওয়া যুদ্ধবিরতি চুক্তিটি গত ১০ অক্টোবর কার্যকর হয়। এর লক্ষ্য ছিল গত দুই বছরে ইসরায়েলি হামলায় নিহত ৭০ হাজারের বেশি মানুষ, যাদের বেশিরভাগই নারী ও শিশু এবং আহত ১ লাখ ৭০ হাজারেরও বেশি মানুষের উপর চলমান সহিংসতা থামানো।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X