সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

রাফার সুড়ঙ্গে আটকে পড়া হামাস যোদ্ধাদের তীব্র খাদ্য–পানি সংকট

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ১২:০০ পিএম
রাফার সুড়ঙ্গে আটকে পড়া হামাস যোদ্ধাদের তীব্র খাদ্য–পানি সংকট । আল-মনিটর

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফায় সুড়ঙ্গের ভেতর দীর্ঘদিন ধরে আটকে আছেন হামাসের কয়েক ডজন যোদ্ধা। তাদের সঙ্গে সংগঠনের অন্য সদস্যদের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া বহু দিন ধরেই সুড়ঙ্গে আটকা থাকা এসব যোদ্ধার কাছে খাবার ও পানির কোনো মজুদ নেই।

গত মাসে ইসরায়েল ও হামাসের মধ্যে স্বল্পমেয়াদি যুদ্ধবিরতি চুক্তি হলেও রাফার নিয়ন্ত্রণ ইসরায়েলি বাহিনী নিজেদের দখলে রেখে দেয়। এর ফলে রাফার ভূগর্ভস্থ সুড়ঙ্গগুলোতে থাকা যোদ্ধাদের অবস্থান আরও অনিশ্চিত হয়ে ওঠে।

শুক্রবার (২৮ নভেম্বর) আলজাজিরা ফিলিস্তিনি একটি সূত্রের বরাতে জানায়, রাফার ওই সুড়ঙ্গে ৬০ থেকে ৮০ জন হামাস যোদ্ধা আটক অবস্থায় রয়েছেন। হামাসের দাবি, কয়েক মাস ধরে তাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ রাখা যাচ্ছে না।

সূত্র জানায়, সুড়ঙ্গ থেকে বের হওয়ার চেষ্টা করলে ইসরায়েলি বাহিনী তাদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। এসব হামলায় এখন পর্যন্ত অন্তত ৩০ যোদ্ধা নিহত হয়েছেন।

ইসরায়েল ঘোষণা করেছে, সুড়ঙ্গে আটকে থাকা হামাস যোদ্ধাদের হাতে তুলে দিয়ে আত্মসমর্পণ করতে হবে, এরপর তাদের ইসরায়েলি কারাগারে নিয়ে যাওয়া হবে। তবে হামাস দৃঢ়ভাবে জানিয়েছে, তাদের যোদ্ধারা কোনো পরিস্থিতিতেই আত্মসমর্পণ করবে না।

গত বুধবার হামাস প্রথমবারের মতো প্রকাশ্যে স্বীকার করে যে তাদের যোদ্ধারা রাফার সুড়ঙ্গে আটকা পড়েছেন। সংগঠনটি ওই সময় যোদ্ধাদের ‘নিরাপদ প্রস্থান’ নিশ্চিত করতে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানায়।

এক বিবৃতিতে তারা বলে— আমাদের যোদ্ধাদের জীবনের নিরাপত্তার পূর্ণ দায়িত্ব ইসরায়েলের। আমাদের সন্তানরা যেন নিরাপদে বাড়ি ফিরতে পারে, সে ব্যবস্থায় মধ্যস্থতাকারী রাষ্ট্রগুলোকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

মধ্যস্থতাকারীরা হামাস যোদ্ধাদের নিরাপদ প্রস্থানের পথ তৈরি করার চেষ্টা করলেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এ প্রস্তাবের দৃঢ় বিরোধিতা করছেন। তার দাবি, হামাসের যোদ্ধাদের অবশ্যই ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করতে হবে।

সূত্র: আলজাজিরা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X