মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

ইসরায়েলের বিরুদ্ধে নির্যাতনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ১১:০১ এএম
ইসরায়েলের বিরুদ্ধে নির্যাতনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ  ¦  সংগৃহীত

জাতিসংঘের নির্যাতনবিরোধী কমিটি জানিয়েছে, ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে সংগঠিত ও ব্যাপক নির্যাতনের ক্ষেত্রে কার্যত একটি রাষ্ট্রীয় নীতি অনুসরণ করছে—এমন প্রমাণ তাদের হাতে রয়েছে। আটক অবস্থায় খাদ্য ও পানি বঞ্চনা, মারধর, ইলেকট্রিক শক, যৌন নির্যাতন, এমনকি কুকুর দিয়ে আক্রমণের মতো অভিযোগ তাদের সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে।

জাতিসংঘের এই কমিটি নির্যাতনবিরোধী কনভেনশনে স্বাক্ষরকারী দেশগুলোর রেকর্ড পর্যালোচনার পাশাপাশি বিভিন্ন মানবাধিকার সংস্থার সাক্ষ্যও সংগ্রহ করে থাকে। বিবিসির প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।

কমিটির সাম্প্রতিক পর্যালোচনায় উঠে এসেছে—২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল হাজার হাজার ফিলিস্তিনিকে আটক করেছে।

ইসরায়েলের প্রশাসনিক আটক আইন ও আনলফুল কম্ব্যাট্যান্টস আইনের আওতায় এসব ব্যক্তিকে দীর্ঘ সময় আইনজীবী বা পরিবারের সঙ্গে যোগাযোগবিহীন অবস্থায় আটক রাখা যায়। বহু ফিলিস্তিনি পরিবার জানিয়েছেন, প্রিয়জন আটক হওয়ার খবর জানতে তাদের মাসের পর মাস অপেক্ষা করতে হয়েছে। জাতিসংঘ একে কার্যত ‘জোরপূর্বক গুম’ হিসেবে অভিহিত করেছে।

একই আইনের আওতায় শিশু, গর্ভবতী নারী ও বৃদ্ধদের গণহারে আটকের অভিযোগেও কমিটি ইসরায়েলকে কঠোর সমালোচনা করেছে। কমিটির সর্বশেষ প্রতিবেদনে সবচেয়ে ভয়াবহ চিত্র উঠে এসেছে আটক অবস্থার বর্ণনায়। প্রমাণে দেখা গেছে, ফিলিস্তিনিদের নিয়মিত খাবার ও পানি থেকে বঞ্চিত করা হয়, মারধর করা হয়, কুকুর দিয়ে আক্রমণ করানো হয়, ইলেকট্রিক শক, ওয়াটারবোর্ডিং ও যৌন নির্যাতন করা হয়। কারও কারও ক্ষেত্রে তাদের স্থায়ীভাবে শেকল পরিয়ে রাখা, টয়লেট ব্যবহার করতে না দেওয়া এবং ডায়াপার পরতে বাধ্য করার অভিযোগও আছে।

কমিটির মূল্যায়নে এসব আচরণ যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের শামিল। সংগঠিত নির্যাতনের এই ‘কার্যত নীতি’ আন্তর্জাতিক আইন অনুযায়ী গণহত্যার উপাদান বলেও উল্লেখ করা হয়।

ডেনমার্কের প্রতিনিধি ও কমিটির সদস্য পিটার ভেডেল কেসিং বলেন, তারা যে অভিযোগ শুনেছেন তা ছিল “গভীরভাবে বিস্মিত ও স্তম্ভিত করার মতো”।

কমিটি অভিযোগগুলোর স্বাধীন তদন্ত এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনার জন্য ইসরায়েলকে আহ্বান জানিয়েছে, যার মধ্যে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারাও রয়েছেন।

ইসরায়েল অবশ্য বরাবরই জাতিসংঘকে পক্ষপাতদুষ্ট বলে দাবি করে আসছে। সর্বশেষ প্রতিবেদনের পর দেশটি কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। শুনানির সময় ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানিয়েল মেরন এসব অভিযোগকে “ভ্রান্ত তথ্য” বলে আখ্যা দিয়েছেন। তার দাবি, ইসরায়েল নৈতিক মূল্যবোধ ধরে রেখে আন্তর্জাতিক বাধ্যবাধকতা পালনে প্রতিশ্রুতিবদ্ধ।

বিবিসির মতে, এই প্রতিবেদন প্রকাশের সময়ে ইসরায়েলের মানবাধিকার রেকর্ড নিয়ে আন্তর্জাতিক চাপ আরও জোরদার হয়েছে। জেনেভায় জাতিসংঘ মানবাধিকার দফতর জানিয়েছে, পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের গুলিতে দুই ফিলিস্তিনির মৃত্যু “বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো” মনে হচ্ছে। ভিডিও ফুটেজে দেখা গেছে, দুই ব্যক্তি হাত তুলে আত্মসমর্পণ করছিলেন।

এদিকে জাতিসংঘের ত্রাণ সংস্থাগুলো বলছে, গাজায় আংশিক যুদ্ধবিরতি চললেও মানুষের দুর্ভোগ কমেনি। হাজারো পরিবার শীত ও বৃষ্টিতে তাঁবুতে আশ্রয় নিয়ে দিন কাটাচ্ছেন। পর্যাপ্ত ত্রাণ ঢুকছে না এবং ইসরায়েলি বিমান হামলাও অব্যাহত রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X