সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

জেনিনে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান : দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ১১:২০ এএম
জেনিনে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান : দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা।  ছবি : রয়টার্স

অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে অভিযান চালিয়ে দুই ফিলিস্তিনি পুরুষকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। প্রত্যক্ষদর্শী ও ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিও ফুটেজে দেখা যায়, নিহত দু’জন আত্মসমর্পণের চেষ্টা করছিলেন।

আল জাজিরার সাংবাদিক নুর ওদেহ জানান, বৃহস্পতিবার জেনিনে অবস্থানরত সাংবাদিকরা দেখেছেন—দুই ফিলিস্তিনি তাদের শার্ট উঠিয়ে সেনাদের দেখাচ্ছিলেন যে তারা সম্পূর্ণ নিরস্ত্র। সেনারা তাদের নির্দেশ দেয় যে তারা যেন আগের ভবনে ফিরে যায়। নির্দেশ মানার পরপরই দু’জনকে গুলি করে হত্যা করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতদের পরিচয় প্রকাশ করেছে। তারা হলেন—২৬ বছর বয়সী আল-মুনতাসির বিল্লাহ আবদুল্লাহ এবং ৩৭ বছর বয়সী ইউসুফ আসাসা।

অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তাদের সৈন্যরা জেনিনে “একটি সন্ত্রাসী নেটওয়ার্কের সঙ্গে যুক্ত” সন্দেহভাজনদের পিছু নিয়েছিল। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, কয়েক ঘণ্টা ধরে আত্মসমর্পণের প্রক্রিয়া চলমান ছিল। সন্দেহভাজনরা ভবন থেকে বের হওয়ার পর সৈন্যরা গুলি চালায়। পুরো ঘটনাটি মাঠের কমান্ডারদের দ্বারা তদন্তের আওতায় আনা হয়েছে এবং সংশ্লিষ্ট সংস্থার কাছে হস্তান্তর করা হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

X