সোমবার
২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

হোয়াটসঅ্যাপে অচেনা কল সাইলেন্ট করার উপায়

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০৮:১৫ এএম
হোয়াটসঅ্যাপে অচেনা কল সাইলেন্ট করার উপায়

বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগের জন্য জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। তবে মেসেজিংয়ের পাশাপাশি প্ল্যাটফর্মটিতে স্প্যাম কল, টেলিমার্কেটিং এবং প্রতারণামূলক ফোনকলের সংখ্যাও বাড়ছে। ব্যবহারকারীদের এই ধরনের বিরক্তিকর ও ঝুঁকিপূর্ণ কল থেকে সুরক্ষা দিতে হোয়াটসঅ্যাপ এনেছে সাইলেন্স আননোন কলার্স ফিচার।

এই ফিচার চালু করলে ব্যবহারকারীর কন্ট্যাক্ট লিস্টে থাকা নেই—এমন অচেনা নম্বর থেকে কল এলেও ফোনে রিং হবে না এবং কলের কোনো সাধারণ নোটিফিকেশনও দেখা যাবে না। তবে কলটি পুরোপুরি মুছে যাবে না। পরবর্তী সময়ে হোয়াটসঅ্যাপের কলস্ ট্যাব ও কল হিস্ট্রিতে ওই কলের রেকর্ড দেখা যাবে। ফলে প্রয়োজন হলে ব্যবহারকারী পরে অচেনা নম্বরটিতে কলব্যাক করতে পারবেন।

অ্যানড্রয়েড ফোনে ফিচারটি চালু করতে প্রথমে হোয়াটসঅ্যাপ অ্যাপ খুলতে হবে। এরপর ওপরের ডানদিকে থাকা তিনটি ডট আইকনে ট্যাপ করে সেটিংসে যেতে হবে। সেখান থেকে প্রাইভেসি অপশনে প্রবেশ করে কলস্ নির্বাচন করতে হবে। এরপর সাইলেন্স আননোন কলার্স অপশনটি চালু করলেই ফিচারটি সক্রিয় হয়ে যাবে।

আইফোনে এই ফিচার চালু করতে প্রথমে হোয়াটসঅ্যাপ খুলে একইভাবে সেটিংসে গিয়ে প্রাইভেসিতে গিয়ে তারপর কল অপশনে যেতে হবে। এরপর সাইলেন্স আননোন কলার্স অপশনটি চালু করলেই এই ফিচার স্মার্টফোনে অন হয়ে যাবে।

এই ফিচার ব্যবহার করলে স্প্যাম কল, প্রতারণামূলক ফোন, টেলিমার্কেটিং কল, অচেনা আন্তর্জাতিক নম্বর এবং বারবার আসা কলের ঝামেলা অনেকটাই এড়ানো যাবে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ কোনো কল মিস হলেও পরে তা দেখে যোগাযোগ করা সম্ভব হবে। বর্তমানে স্প্যাম ও সাইবার প্রতারণামূলক কলের সংখ্যা বাড়ায় ব্যবহারকারীদের নিরাপত্তা ও ডেটাকে সুরক্ষিত রাখতে হোয়াটসঅ্যাপের এই ফিচার অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁচড়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর ও  মালামাল চুরির অভিযোগ

জাপানে উচ্চতর গবেষণা ও ফান্ডিংয়ের সুযোগ নিয়ে যবিপ্রবিতে বিশেষ সেমিনার

দুই শতাধিক গ্রামে জলাবদ্ধতা, দুর্ভোগে হাজার হাজার মানুষ / ভবদহের জলাবদ্ধতা নিরসনে চার দফা দাবিতে স্মারকলিপি, ডিসি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি

সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ

কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

অপরাধমুক্ত সমাজ গঠনে প্রেস ও ছাপাখানা মালিকদের সহযোগিতার আহ্বান

মণিরামপুর কাঁচা বাজার আড়ৎদার মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক সাইফুল

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ নিয়ে তদন্তের নির্দেশ, পরিদর্শনে খুলনা বিভাগীয় পরিচালক

গাইবান্ধায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন, নতুন জেলা কমিটি ঘোষণা

গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ৩৬ অসচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

সুনামগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

উকিলপাড়া ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠিত

ভবদহের জলাবদ্ধতায় মণিরামপুরের ৩০ গ্রামের দুর্ভোগ, ভোগান্তিতে অর্ধলাখ মানুষ

যশোরে যুবদলের সমাবেশ সফল করতে অভয়নগরে প্রস্তুতি সভা

ঝিনাইদহে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

কেশবপুরে বাসচাপায় নিহত সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারকে গার্ড অব অনার প্রদান

রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবার জনসমক্ষে মেসি

রাজশাহীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

X