রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

গুগলে চোরের দল সার্চ করলেই কেন দেখাচ্ছে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ?

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ১১:১০ এএম
গুগলে চোরের দল সার্চ করলেই কেন দেখাচ্ছে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ?

সার্চ ইঞ্জিন গুগলে বাংলায় ‘চোরের দলের ফুটবল খেলা কবে’ লিখে অনুসন্ধান করলে ২০২৬ ফিফা বিশ্বকাপের আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের সময়সূচি দেখাচ্ছে। একই সঙ্গে সার্চ ফলাফলে আর্জেন্টিনা দলের বিভিন্ন বিতর্কিত ঘটনার ছবিও ভেসে উঠছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং এ সংক্রান্ত স্ক্রিনশট দ্রুত ভাইরাল হয়েছে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, গুগল কোনো ফুটবল দলকে নিজস্বভাবে ‘চোরের দল’ হিসেবে আখ্যায়িত করেনি। বরং সার্চ ফলাফলটি তৈরি হয়েছে গুগলের স্বয়ংক্রিয় সার্চ অ্যালগরিদম, ব্যবহারকারীদের অনুসন্ধান প্রবণতা এবং ইন্টারনেটে দীর্ঘদিন ধরে চলা ট্রোল ও মিম সংস্কৃতির কারণে।

২০২৬ ফিফা বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আগামী বৃহস্পতিবার (১৬ জুলাই) বাংলাদেশ সময় রাত ১:০০টায় যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে দুই দলের সমর্থকদের মধ্যে ব্যাপক আলোচনা, ট্রোল ও ব্যঙ্গাত্মক পোস্ট ছড়িয়ে পড়েছে।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, গুগল নিজে কোনো ফুটবল দলকে এই নামে চিহ্নিত করেনি। মূলত ইন্টারনেটে প্রতিপক্ষ সমর্থকরা আর্জেন্টিনাকে ব্যঙ্গ করতে দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ মিম, কৌতুক, পোস্ট ও ক্যাপশনে ‘চোরের দল’ শব্দবন্ধটি ব্যবহার করে আসছেন। ২০২৬ ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে দুই দল মুখোমুখি হওয়ায় এই ট্রোলিং আরও বহুগুণ বেড়ে গেছে। ফলে গুগলের সার্চ অ্যালগরিদম এই কিওয়ার্ডের সাথে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের একটি সরাসরি সম্পর্ক খুঁজে পেয়েছে এবং স্বয়ংক্রিয়ভাবে ফলাফলটি সামনে নিয়ে আসছে।

মূলত, এই ট্রোলের ঐতিহাসিক সূত্রপাত মূলত ৪০ বছর আগে, ১৯৮৬ সালের ২২ জুনের সেই বিখ্যাত আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচ থেকে। ওই ম্যাচে আলবিসেলেস্তেদের ২-১ গোলে জয়ের দিনে কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা হাত দিয়ে বল জালে পাঠিয়ে বিতর্কিত গোল করেছিলেন। রেফারি ভুলবশত গোলটি বহাল রাখায় তীব্র ক্ষোভের জন্ম হয়। সেই ঐতিহাসিক ঘটনার জের ধরে আজও প্রতিপক্ষ সমর্থকদের একটি বড় অংশ আর্জেন্টিনাকে খোঁচা দিয়ে এই নামে ডেকে থাকে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে ১৫ বিলিয়ন ডলার রাজস্বের পথে ফিফা

রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে জনসেবায় কর্মকর্তাদের দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সীতাকুণ্ডে জোনাকি পরিবহনের বাস উল্টে নিহত ১, আহত ৬

রাজশাহী নির্বাচন অফিসে ১৪৩ কর্মী নিয়োগে ঘুষের অভিযোগ

আগামী পাঁচ দিন সারাদেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

পেলের রেকর্ড ভেঙে বিশ্বকাপে ইতিহাস গড়লেন মাইকেল অলিসে

‘এমন জবাব পাবে যা কখনো ভুলতে পারবে না যুক্তরাষ্ট্র’

বিশ্বকাপ ফাইনালের ইতিহাস বদলাতে পারবে আর্জেন্টিনা?

শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জন আসামি

জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি বন্ধের আহ্বান মির্জা ফখরুলের

হঠাৎ ফেসবুক ডাউন, বিপাকে ব্যবহারকারীরা

বিশ্বকাপ ফাইনালের আগে মেসির আবেগঘন বার্তা

দেশের সাত জেলায় ঝড়ের আভাস

‘আর্জেন্টিনার ফাউল ও আচরণ শাস্তি ছাড়াই পার পেয়ে যায়’

যশোরে র‍্যাবের অভিযানে ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ তিনজন আটক

মেসির শেষ বিশ্বকাপের ‘শেষ নৃত্য’ বুট, দাম কত?

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

যশোরে বসতবাড়ি ভেঙে রাস্তা নির্মাণের চেষ্টার অভিযোগ

বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শো মাতাবেন ম্যাডোনা, শাকিরা, বিবার ও বিটিএস

জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা কার্তিক-মামুট্টি, অভিনেত্রী ইয়ামি

X