মঙ্গলবার
২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

‘মেটার এআই বিনিয়োগে মিলছে না প্রত্যাশিত ফল’

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ০৭:৪৫ এএম
‘মেটার এআই বিনিয়োগে মিলছে না প্রত্যাশিত ফল’

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে বিপুল অঙ্কের বিনিয়োগ করলেও এখনো প্রত্যাশিত অগ্রগতি অর্জন করতে পারেনি মেটা। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ জানিয়েছেন, এআই এজেন্ট উন্নয়নের কাজ কোম্পানির পরিকল্পনা অনুযায়ী এগোয়নি এবং নতুন সাংগঠনিক কাঠামোর পূর্ণ সুফলও এখনো পাওয়া যাচ্ছে না।

বার্তা সংস্থা রয়টার্স-এর তথ্য অনুযায়ী, সম্প্রতি এক অভ্যন্তরীণ সভায় কর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে জুকারবার্গ বলেন, মেটার এআই এজেন্ট উন্নয়ন প্রকল্প প্রত্যাশিত গতিতে এগোচ্ছে না। ফলে এআইভিত্তিক নতুন কর্মপরিকল্পনা থেকে যে ইতিবাচক ফল পাওয়ার আশা করা হয়েছিল, তা এখনো পুরোপুরি দৃশ্যমান হয়নি।

চলতি বছরের শুরুতে মেটা প্রায় ৮ হাজার কর্মী ছাঁটাই করে। একই সময়ে প্রতিষ্ঠানটি প্রায় ৭ হাজার কর্মীকে বিভিন্ন এআই বিভাগে পুনর্বিন্যাস করে। এর অংশ হিসেবে এজেন্ট ট্রান্সফরমেশন নামে একটি নতুন দলও গঠন করা হয়েছে, যার মূল লক্ষ্য এআই প্রযুক্তির উন্নয়ন ত্বরান্বিত করা।

জুকারবার্গ স্বীকার করেন, কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত বাস্তবায়নের প্রক্রিয়া খুব একটা সহজ বা মসৃণ ছিল না। তবে প্রযুক্তি খাতের দ্রুত পরিবর্তিত বাস্তবতায় প্রতিযোগিতায় টিকে থাকতে প্রতিষ্ঠানটিকে দ্রুত সিদ্ধান্ত নিতে হয়েছে।

মেটা প্রধানের মতে, নতুন এআই-কেন্দ্রিক সাংগঠনিক কাঠামো থেকে এখনো কাঙ্ক্ষিত সুবিধা পাওয়া যায়নি। তবে আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে এআই বিনিয়োগের ইতিবাচক প্রভাব দৃশ্যমান হতে শুরু করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

এদিকে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, মেটার নতুন এআই ইউনিটে কর্মরত অনেক প্রকৌশলী অতিরিক্ত কাজের চাপ এবং কর্মপরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। যদিও এ বিষয়ে মেটার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো মন্তব্য জানানো হয়নি।

রয়টার্সের তথ্য অনুযায়ী, চলতি বছর এআই অবকাঠামো গড়ে তুলতে প্রায় ১৪ হাজার ৫০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করতে পারে মেটা। প্রতিষ্ঠানটি এখন এআইকে ভবিষ্যৎ প্রবৃদ্ধির অন্যতম প্রধান ভিত্তি হিসেবে দেখছে।

তবে জুকারবার্গের সাম্প্রতিক মন্তব্যে স্পষ্ট হয়েছে, বিপুল বিনিয়োগের পরও এআই এজেন্টকে প্রত্যাশিত পর্যায়ে পৌঁছাতে মেটার আরও সময় প্রয়োজন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সদস্যর স্ত্রীর ভুয়া মেডিকেল রিপোর্ট সরবরাহ, ল্যাব টেকনিশিয়ান কারাগারে

জুলাই সনদ হোক জাতীয় ঐকমত্যের সেতু, বিভাজনের হাতিয়ার নয়

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২

পঞ্চগড়ে অভিযান চালিয়ে জগন্নাথপুর হত্যা মামলার প্রধান আসামিসহ ৮ জন গ্রেপ্তার

অভয়নগরে কয়েক দিনের ব্যবধানে সবজির দাম দ্বিগুণ, বিপাকে সাধারণ মানুষ

কেশবপুরে মসজিদ ও অসহায়দের অনুদান বিতরণ

মণিরামপুরে তিনদিনব্যাপী ফল মেলার উদ্বোধন

গাইবান্ধায় শিশুকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধা সদর হাসপাতালে নতুন ইসিজি মেশিন প্রদান

মোরেলগঞ্জে কৃষি কার্ডের তথ্য সংগ্রহে মাঠে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা

ঝিনাইদহে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় অনলাইন জুয়ায় চারজন আটক

স্পিকারের নির্দেশনা পেলেই নজরুলের এমপি পদ নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি: বাবা-ছেলে নিখোঁজ

সিংড়ায় ভেঙে যাওয়া সড়ক মেরামতে বিএনপির উদ্যোগ, স্বাভাবিক হলো চলাচল

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে রাবি ছাত্রদল নেতার মামলা

স্বাস্থ্যসেবায় গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

ডা. জাহেদ উর রহমান / দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা সম্ভব

ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান

X