মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

হ্যাক হওয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ফেরানোর উপায়

কাগজ ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৬, ০৬:৪০ এএম
হ্যাক হওয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ফেরানোর উপায়

দৈনন্দিন যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হলো হোয়াটসঅ্যাপ। তবে এর ব্যবহার যত বাড়ছে, ততই বাড়ছে অ্যাকাউন্ট হ্যাক বা চুরি হওয়ার ঝুঁকিও। অনেক সময় ব্যবহারকারীর অজান্তেই অ্যাকাউন্ট অন্য ডিভাইসে লগইন হয়ে যায় বা লগআউট করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে হ্যাকাররা। তবে কিছু নির্দিষ্ট ধাপ অনুসরণ করলে সহজেই আবার নিজের অ্যাকাউন্ট ফিরে পাওয়া সম্ভব।

হ্যাক হওয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট রিকভারির ধাপসমূহ: প্রথমে আপনার ফোনের ডায়াল প্যাড থেকে ##21# কোডটি ডায়াল করুন। এটি একটি ইউএসএসডি (USSD) কোড, যা কার্যকর করার সাথে সাথে ফোনে সক্রিয় থাকা সব ধরনের কল ফরওয়ার্ডিং ও এসএমএস ফরওয়ার্ডিং বন্ধ হয়ে যাবে। এটি অত্যন্ত জরুরি, কারণ অনেক সময় অ্যাকাউন্ট রিসেট করার সময় ওটিপি (OTP) বা লগইন কোড হ্যাকারদের কাছে চলে যায়। কল বা এসএমএস ফরওয়ার্ডিং বন্ধ করার ফলে হ্যাকাররা আর ওটিপি কোডটি পাবে না।

এরপর মেটার (Meta) অফিসিয়াল অভিযোগ জানানোর লিংকে (whatsapp.com/contact/forms/1534459096974129) গিয়ে সংশ্লিষ্ট ফর্মে আপনার তথ্য প্রদান করুন। সেখানে ‘Are you a law enforcement officer?’ প্রশ্নের উত্তরে ‘No’ নির্বাচন করুন। এরপর দেশের কোডসহ আপনার হোয়াটসঅ্যাপ নম্বরটি দুইবার লিখুন এবং তালিকা থেকে ‘My account has been hacked’ অপশনটি বেছে নিন। সমস্যার বর্ণনার ঘরে স্পষ্টভাবে লিখুন যে আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এবং আপনি লগইন করতে পারছেন না। সবশেষে আপনার পূর্ণ নাম, সঠিক ইমেল আইডি এবং ইলেকট্রনিক সিগনেচারের ঘরে নিজের নাম টাইপ করে সেন্ড বাটনে ক্লিক করুন।

এই ফর্ম জমা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই হ্যাকারের ডিভাইসে থাকা আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি লগআউট হয়ে যাবে। বিষয়টি আপনাকে ইমেলের মাধ্যমে নিশ্চিত করা হবে। এরপর আপনি আপনার মোবাইল নম্বর ও ওটিপি ব্যবহার করে পুনরায় নিজের অ্যাকাউন্টে লগইন করতে পারবেন। এছাড়া ফেসবুক বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হলে একইভাবে মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেডের হেল্প সেন্টার ব্যবহার করে অভিযোগ জানানো যায়। সঠিক তথ্য দিলে দ্রুত অ্যাকাউন্ট রিকভারি সম্ভব হয়।

সঠিক নিরাপত্তা ব্যবস্থা নিলে হোয়াটসঅ্যাপ ব্যবহার আরও নিরাপদ রাখা সম্ভব।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

অভয়নগরে পানিবন্দি পরিবারের মাঝে রান্নার চুলা বিতরণ

X