মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

ইউটিউব ডাটা সেভার ফিচার: মোবাইল ডাটা বাঁচানোর সহজ উপায়

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৬, ০৬:৪৫ এএম
ইউটিউব ডাটা সেভার ফিচার: মোবাইল ডাটা বাঁচানোর সহজ উপায়

বিনোদন, শিক্ষা কিংবা প্রয়োজনীয় তথ্য—সবকিছুর জন্য এখন ইউটিউব আমাদের দৈনন্দিন জীবনের অন্যতম নির্ভরযোগ্য মাধ্যম। তবে ভিডিও দেখতে দেখতে অনেক সময় হঠাৎ করেই মোবাইল ডাটা শেষ হয়ে যায়। বিশেষ করে প্রি-পেইড বা সীমিত ডেটা প্ল্যান ব্যবহারকারীদের জন্য এটি বড় ধরনের সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।

কিন্তু অনেকেই জানেন না, ইউটিউবে এমন একটি কার্যকর ফিচার রয়েছে যা ভিডিও দেখার অভিজ্ঞতা প্রায় একই রেখে ডাটা খরচ অনেকটাই কমাতে সাহায্য করে।

ইউটিউব অ্যাপে থাকা ডেটা সেভার অপশনটি মূলত ভিডিওর রেজুলেশন বা মান নিয়ন্ত্রণ করে কম ইন্টারনেট ডাটা ব্যবহার নিশ্চিত করে।

এই ফিচার চালু থাকলে ভিডিও স্বয়ংক্রিয়ভাবে কম রেজুলেশনে চলে, ফলে ডাটা খরচ কমে যায়। ছোট স্ক্রিনের স্মার্টফোনে এই মানের পার্থক্য অনেক সময় চোখে না পড়লেও ডাটা সাশ্রয়ে এর প্রভাব স্পষ্টভাবে বোঝা যায়।

এই ফিচার চালু করার উপায় খুব সহজ। প্রথমে আপনার স্মার্টফোনে ইউটিউব অ্যাপটি খুলুন। এরপর উপরের ডানদিকে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করে সেটিংস অপশনে যান। সেখানে 'ডাটা সেভিং' অপশনটি খুঁজে নিন এবং 'ডাটা সেভার' মোডটি চালু করে দিন। এরপর থেকে ইউটিউব ভিডিও চালানোর সময় স্বয়ংক্রিয়ভাবে কম ডাটা ব্যবহার করার চেষ্টা করবে।

অনেকেরই প্রশ্ন থাকতে পারে, কেন এই ফিচারের প্রয়োজন? আসলে অনেক সময় ইউটিউব ইন্টারনেটের গতির ওপর ভিত্তি করে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওর মান বাড়িয়ে দেয়। নেটওয়ার্ক ভালো থাকলে ভিডিও ৭২০পি বা ১০৮০পি রেজুলেশনের চলতে শুরু করে। এতে ভিডিও পরিষ্কার দেখালেও ডেটা খরচ অনেক বেড়ে যায়। আপনি যদি প্রতিদিন শর্টস দেখেন বা দীর্ঘ পডকাস্ট শোনেন, তবে এই ফিচারটি আপনার দৈনিক ডেটা সীমা শেষ হওয়া থেকে বাঁচাতে পারে।

ডাটা বাঁচাতে আরও কিছু কার্যকর কৌশল অবলম্বন করতে পারেন। যেমন, অটো-প্লে অপশনটি বন্ধ রাখা। এটি চালু থাকলে একটি ভিডিও শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পরবর্তী ভিডিও স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যায়, যা অজান্তেই প্রচুর ডাটা খরচ করে। এছাড়া ওয়াইফাই সংযোগ থাকা অবস্থায় পছন্দের ভিডিও ডাউনলোড করে রাখতে পারেন, যাতে পরে ইন্টারনেট ছাড়াই সেগুলো দেখা যায়। আবার অনেক সময় ডেটা সেভার সব ক্ষেত্রে যথেষ্ট কার্যকর না হলে, ভিডিও সেটিংসে গিয়ে সরাসরি ৩৬০পি বা ৪৮০পি রেজুলেশন বেছে নিতে পারেন।

বর্তমান সময়ে মোবাইল ডাটা খরচ নিয়ন্ত্রণ করা অনেক গুরুত্বপূর্ণ। ছোট ছোট সেটিংস পরিবর্তনের মাধ্যমেই আপনি বড় পরিমাণ ডাটা সাশ্রয় করতে পারেন। ইউটিউবের ডাটা সেভার ফিচার সেই কাজটিই সহজ করে দেয়—ভিডিও উপভোগের অভিজ্ঞতা বজায় রেখে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

অভয়নগরে পানিবন্দি পরিবারের মাঝে রান্নার চুলা বিতরণ

X