বুধবার
২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

একই ফোনে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করার সহজ উপায়

কাগজ ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৬, ০৭:০০ এএম
একই ফোনে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করার সহজ উপায়

বর্তমান সময়ে তাৎক্ষণিক বার্তা আদান-প্রদান, ছবি শেয়ার, অডিও-ভিডিও কলসহ নানা সুবিধার কারণে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন কোটি কোটি মানুষ। ব্যক্তিগত এবং পেশাগত কারণে অনেক ব্যবহারকারীর একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহারের প্রয়োজন পড়ে।

আগে একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করতে আলাদা ফোন ব্যবহার করতে হতো, যা ছিল ব্যয়বহুল ও ঝামেলাপূর্ণ। তবে এখন অ্যান্ড্রয়েড স্মার্টফোনে একই অ্যাপের মধ্যে একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা সম্ভব।

একই অ্যাপে দুইটি অ্যাকাউন্ট ব্যবহার করতে প্রথমে আপনার ফোনে হোয়াটসঅ্যাপ খুলুন। এরপর উপরের ডানদিকে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করুন এবং সেটিংস এ প্রবেশ করুন। সেটিংস পেজে গেলে প্রোফাইল নামের পাশে থাকা ড্রপডাউন মেনুতে ক্লিক করুন। সেখানে “অ্যাড অ্যাকাউন্ট” অপশনটি নির্বাচন করুন। পরবর্তী পেজে থাকা শর্তগুলো পড়ে “অ্যাগ্রি অ্যান্ড কনটিনিউ” বাটনে চাপ দিন। এবার আপনার দ্বিতীয় ফোন নম্বরটি লিখে নেক্সট বাটনে চাপুন। এরপর হোয়াটসঅ্যাপ আপনার নম্বরে একটি ৬ সংখ্যার ভেরিফিকেশন কোড পাঠাবে। কোডটি প্রবেশ করানোর পর প্রোফাইল সেটআপ সম্পন্ন করুন। এখন আপনার দ্বিতীয় হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সক্রিয় হয়ে যাবে।

সেটআপ শেষ হলে একই অ্যাপের ড্রপডাউন মেনু থেকে আপনি যেকোনো অ্যাকাউন্ট নির্বাচন করে সহজেই ব্যবহার করতে পারবেন। চাইলে ব্যক্তিগত ও অফিসিয়াল অ্যাকাউন্ট আলাদা করে পরিচালনাও করা যাবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্ত্রশিল্পের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে খানসামায় প্রধান শিক্ষকদের মতবিনিময় সভা

ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে ৪ বাল্কহেডকে জরিমানা

গাজী নজরুল ইসলামকে ঘিরে অভিযোগের তদন্ত দাবি তাসনিম জারার

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছাল

আন্দোলন ছড়িয়ে পড়ছে, রাহুলের পাঁচ দফা দাবি

তেলাপোকার রাজনীতি নাকি তরুণদের বিদ্রোহ?

ভাইরাল ভিডিও নিয়ে মোংলায় বিক্ষোভ, জামায়াত এমপি নজরুলের কুশপুত্তলিকা দাহ

তিস্তার পানি বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

‘ছি ছি নজরুল, লজ্জায় বাঁচি না’

ভরা মৌসুমেও ইলিশের সংকট

ইনফ্যান্তিনোর পদত্যাগ দাবি তেবাসের

লক্ষ্মীপুরে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য আটক

ইরানে মার্কিন হামলা, সামরিক স্থাপনায় ব্যাপক বিস্ফোরণ

আটকের ২ ঘণ্টা পর ছেড়ে দেওয়া হলো রাহুল–প্রিয়াঙ্কাকে

মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনা-স্পেন ফের মুখোমুখি করার প্রস্তাব

ইরানের বিরুদ্ধে মার্কিন অভিযানে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি

জামায়াত এমপির থেকে কত বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী?

বিশ্বকাপের সেরা একাদশে মনোনয়ন পেলেন ভোজিনহা

যশোরসহ দেশের ১৭ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

X