সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

হোয়াটসঅ্যাপে আসছে পরিবর্তন, দেখা যাবে কে কখন অনলাইনে আছেন

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৭ মে ২০২৬, ০৭:৪০ এএম
হোয়াটসঅ্যাপে আসছে পরিবর্তন, দেখা যাবে কে কখন অনলাইনে আছেন

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য একের পর এক নতুন ফিচার নিয়ে কাজ করছে। এবার প্রতিষ্ঠানটি এমন একটি নতুন সুবিধা আনতে যাচ্ছে, যা অনেক ব্যবহারকারীর কাছে পুরনো ইয়াহু মেসেঞ্জার ও এমএসএন মেসেঞ্জারের স্মৃতি ফিরিয়ে আনতে পারে।

নতুন এই আপডেটের মাধ্যমে হোয়াটসঅ্যাপে যুক্ত হতে যাচ্ছে একটি বিশেষ ‘কনট্যাক্টস হাব’ বা অনলাইন অ্যাক্টিভিটি সেকশন। এই ফিচারে ব্যবহারকারীরা খুব সহজেই দেখতে পারবেন, তাদের কোন বন্ধু বা পরিচিত ব্যক্তি বর্তমানে অনলাইনে আছেন কিংবা কয়েক মিনিট বা ঘণ্টা আগে সক্রিয় ছিলেন।

বর্তমানে হোয়াটসঅ্যাপে কারও অনলাইন স্ট্যাটাস দেখতে হলে আলাদা করে সেই ব্যক্তির চ্যাট উইন্ডোতে প্রবেশ করতে হয়। তবে নতুন আপডেট চালু হলে স্ক্রিনের নিচে থাকা একটি নির্দিষ্ট ট্যাব থেকেই এক নজরে এই তথ্য দেখা যাবে। ফলে ব্যবহারকারীদের জন্য যোগাযোগ আরও দ্রুত ও সহজ হয়ে উঠবে।

আইফোন বেটা ভার্সনে চলছে পরীক্ষামূলক ব্যবহার প্রযুক্তিবিষয়ক বিভিন্ন সূত্র জানিয়েছে, হোয়াটসঅ্যাপ বর্তমানে আইফোনের বেটা সংস্করণে নতুন ‘কনট্যাক্টস হাব’ ফিচারটির পরীক্ষা চালাচ্ছে। জনপ্রিয় টিপস্টার 'ডব্লিউএবেটাইনফো' সম্প্রতি একটি পোস্টে এই তথ্য প্রকাশ করেছে।

নতুন এই ফিচারটি মূলত ব্যবহারকারীর প্রোফাইল সেকশনের সঙ্গে যুক্ত থাকবে। সেখানে সম্প্রতি অনলাইনে থাকা কনট্যাক্টদের তালিকা দেখা যাবে। শেয়ার করা ডেমো ক্লিপে দেখা গেছে, দ্রুত অনলাইন স্ট্যাটাস দেখার জন্য একটি আলাদা হাব যুক্ত করার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।

তবে এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, কবে এই ফিচারটি সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত হবে। একই সঙ্গে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা কবে এটি পাবেন, সে বিষয়েও স্পষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি। প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, বর্তমানে ডেভেলপমেন্ট পর্যায়ে থাকলেও ভবিষ্যতে এটি বড় পরিসরে চালু করা হতে পারে।

অ্যাপ থেকেই করা যাবে মোবাইল রিচার্জ শুধু অনলাইন স্ট্যাটাস ফিচার নয়, ব্যবহারকারীদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ সুবিধা নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। এখন থেকে নির্দিষ্ট অঞ্চলের ব্যবহারকারীরা অ্যাপের ভেতর থেকেই সরাসরি প্রিপেইড মোবাইল রিচার্জ করতে পারবেন।

প্রাথমিকভাবে ভারতের ব্যবহারকারীদের জন্য চালু হওয়া এই সেবায় রিলায়েন্স জিও, ভারতী এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া (ভি)-এর মতো বড় টেলিকম অপারেটরগুলোকে যুক্ত করা হয়েছে। ধাপে ধাপে এই সুবিধা অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের কাছেও পৌঁছে দেওয়া হবে।

নতুন এই ব্যবস্থার ফলে ব্যবহারকারীরা অ্যাপের মধ্যেই বিভিন্ন রিচার্জ প্ল্যান দেখতে, তুলনা করতে এবং সরাসরি পেমেন্ট সম্পন্ন করতে পারবেন। এতে আলাদা কোনো রিচার্জ অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহারের প্রয়োজন হবে না।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, নতুন এই আপডেটগুলো হোয়াটসঅ্যাপকে শুধু একটি মেসেজিং অ্যাপ নয়, বরং বহুমুখী ডিজিটাল সার্ভিস প্ল্যাটফর্মে পরিণত করার পরিকল্পনারই অংশ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X