সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

এক ইমেলে ৮ হাজার কর্মী ছাঁটাই করল মেটা

কাগজ ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৬, ০৫:৪৫ এএম
ইমেইলের মাধ্যমে মেটা প্ল্যাটফর্ম একাধিক অঞ্চলের কর্মীদের ছাঁটাই করল।

বিশ্ব প্রযুক্তি খাতে আবারও বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটা প্ল্যাটফর্ম। কোনো পূর্ব আলোচনা বা মিটিং ছাড়াই একাধিক অঞ্চলের কর্মীদের কাছে ইমেইলের মাধ্যমে জানানো হয়—তাদের চাকরি আর নেই। এই সিদ্ধান্তে প্রায় ৮ হাজার কর্মী একসঙ্গে চাকরি হারিয়েছেন, যা কোম্পানির মোট কর্মীবাহিনীর প্রায় ১০ শতাংশ।

প্রথম ধাপের খবর আসে মেটার সিঙ্গাপুর আঞ্চলিক অফিস থেকে। স্থানীয় সময় ভোর ৪টায় কর্মীরা হঠাৎ ইমেইল পেয়ে জানতে পারেন, তাদের চাকরি শেষ। সময় অঞ্চল অনুযায়ী ধাপে ধাপে বিশ্বের বিভিন্ন অঞ্চলের কর্মীদের কাছেও একই বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে।

অপ্রত্যাশিত পরিস্থিতি বা বিশৃঙ্খলা এড়াতে আগেই কর্মীদের ‘ওয়ার্ক ফ্রম হোম’ নির্দেশ দেওয়া হয়েছিল বলে জানা গেছে।

এই ছাঁটাইয়ের আগে মেটায় প্রায় ৭৮ হাজার কর্মী কর্মরত ছিলেন। নতুন এই নির্দেশনায় হাজার হাজার কর্মী চাকরি হারানোর পাশাপাশি বড় ধরনের রদবদলও করা হচ্ছে। মেটার প্রধান মানবসম্পদ কর্মকর্তা জ্যানেল গেইল একটি অভ্যন্তরীণ নোটিশে জানিয়েছেন, প্রায় ৭ হাজার কর্মীকে নতুন এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক দলে স্থানান্তর করা হবে এবং ৬ হাজার শূন্যপদ চিরতরে বন্ধ করে দেওয়া হবে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, মূলত মেটার কাঠামোগত সরলীকরণ এবং ছোট ছোট দলের মাধ্যমে কাজের গতি বাড়াতেই এই সিদ্ধান্ত। তবে এই ছাঁটাইয়ের ফলে মেটার ইঞ্জিনিয়ারিং এবং প্রোডাক্ট টিমগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এখন এআই প্রযুক্তিকে কোম্পানির প্রধান অগ্রাধিকার হিসেবে দেখছেন এবং এই খাতে মেটা চলতি বছর ১২৫ থেকে ১৪৫ বিলিয়ন ডলার ব্যয় করার পরিকল্পনা করছে।

বিশ্বের তথ্যপ্রযুক্তি খাতে কর্মী ছাঁটাইয়ের এই ধারা নতুন কিছু নয়। মেটার এই পদক্ষেপের ঠিক এক সপ্তাহ আগেই সিসকো সিস্টেমস তাদের ৪ হাজার কর্মী ছাঁটাই করেছে। এছাড়া মাইক্রোসফট, অ্যামাজন, ডিজনি এবং এএসএমএল-এর মতো জায়ান্ট কোম্পানিগুলোও কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। গত এপ্রিল মাসেও ওরাকল একই কায়দায় ভোরবেলা ইমেলের মাধ্যমে প্রায় ২০ থেকে ৩০ হাজার কর্মীকে ছাঁটাই করেছিল, যার পুনরাবৃত্তি এবার মেটার ক্ষেত্রেও দেখা গেল।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X