সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

জাগুয়ারের এই গাড়ি এক চার্জে চলবে ৭০০ কিলোমিটার

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৭ মে ২০২৬, ০৮:০০ এএম
জাগুয়ারের প্রথম বৈদ্যুতিক বিলাসবহুল গাড়ি

বিলাসবহুল পেট্রোলচালিত গাড়ির ঐতিহ্য পেরিয়ে এবার সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ির বাজারে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে বিশ্বখ্যাত ব্রিটিশ গাড়ি নির্মাতা জাগুয়ার। প্রতিষ্ঠানটি বৈশ্বিক বাজারের জন্য আনছে তাদের নতুন প্রিমিয়াম বৈদ্যুতিক গাড়ি ‘জাগুয়ার টাইপ ০১’। বর্তমানে গাড়িটির চূড়ান্ত পর্যায়ের সড়ক পরীক্ষা চলছে। চলতি সপ্তাহের শেষে মোনাকো ই-প্রি ২০২৬-এ গাড়িটির আনুষ্ঠানিক প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

‘টাইপ ০১’ নামটির প্রতিটি অংশের মধ্যেই রয়েছে বিশেষ তাৎপর্য। ‘টাইপ’ শব্দটি জাগুয়ারের দীর্ঘদিনের ঐতিহ্য ও ব্র্যান্ড পরিচয়কে তুলে ধরে। মাঝের ‘০’ দিয়ে বোঝানো হয়েছে সম্পূর্ণ দূষণমুক্ত ও পরিবেশবান্ধব প্রযুক্তি। আর শেষের ‘১’ নির্দেশ করছে—এটিই জাগুয়ারের প্রথম পূর্ণাঙ্গ বৈদ্যুতিক গাড়ি।

জাগুয়ারের প্রথম বৈদ্যুতিক বিলাসবহুল গাড়ি

এই ব্যতিক্রমধর্মী নাম ইতোমধ্যেই গাড়িপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

যদিও কোম্পানিটি এখনো গাড়িটির পূর্ণ প্রযুক্তিগত তথ্য প্রকাশ করেনি, তবে আন্তর্জাতিক অটোমোবাইলভিত্তিক বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে, এই বিলাসবহুল বৈদ্যুতিক গাড়িতে ব্যবহার করা হয়েছে অত্যন্ত শক্তিশালী তিন-মোটর প্রযুক্তি।

ধারণা করা হচ্ছে, এই মোটর ব্যবস্থা থেকে প্রায় ১০০০ অশ্বশক্তি এবং ১৩০০ নিউটন-মিটার টর্ক উৎপন্ন হবে। ফলে গাড়িটি শুধু বিলাসবহুল নয়, একই সঙ্গে উচ্চক্ষমতাসম্পন্ন গতির অভিজ্ঞতাও দেবে।

আরও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে এতে যুক্ত করা হয়েছে আধুনিক বায়ুচালিত সাসপেনশন ও দ্বৈত-নিয়ন্ত্রিত সক্রিয় ড্যাম্পার প্রযুক্তি। দীর্ঘ দূরত্বের ভ্রমণের কথা মাথায় রেখেই গাড়িটির নকশা তৈরি করা হয়েছে।

জাগুয়ারের প্রথম বৈদ্যুতিক বিলাসবহুল গাড়ি

প্রতিবেদন অনুযায়ী, একবার পূর্ণ চার্জ দিলে জাগুয়ার টাইপ ০১ প্রায় ৭০০ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম হবে। দীর্ঘপথ চলার এই সক্ষমতার কারণে গাড়িটি বিলাসবহুল বৈদ্যুতিক গাড়ির বাজারে শক্ত প্রতিদ্বন্দ্বিতা তৈরি করতে পারে।

মোনাকো ই-প্রিক্স ইভেন্টে গাড়িটির প্রথম ঝলক উন্মোচন করা হলেও, এটি সাধারণ ক্রেতাদের জন্য বাণিজ্যিকভাবে কবে থেকে বাজারে কেনা যাবে—তা এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি জাগুয়ার। তবে অটোমোবাইল

বিশেষজ্ঞদের ধারণা, চলতি ২০২৬ সালের শেষের দিকেই গাড়িটির চূড়ান্ত প্রোডাকশন-রেডি সংস্করণ বিশ্ববাজারে বিক্রির জন্য উন্মুক্ত করতে পারে এই ব্রিটিশ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X