রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

হোয়াটসঅ্যাপে বন্ধ হচ্ছে জনপ্রিয় অ্যাভাটার ফিচার

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৯ মে ২০২৬, ০৮:৫৫ এএম
হোয়াটসঅ্যাপে বন্ধ হচ্ছে জনপ্রিয় অ্যাভাটার ফিচার

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য বড় দুঃসংবাদ নিয়ে এসেছে মেটা। জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মে নিজেদের ডিজিটাল কার্টুন বা ‘অ্যাভাটার’ তৈরির সুবিধা স্থায়ীভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। ফলে এখন থেকে নতুন করে কোনো অ্যাভাটার তৈরি করা যাবে না, এমনকি পুরোনো অ্যাভাটার সম্পাদনার সুযোগও থাকছে না।

প্রযুক্তিবিষয়ক বিভিন্ন ট্র্যাকিং সংস্থার প্রতিবেদনে জানা গেছে, হোয়াটসঅ্যাপের সেটিংস, চ্যাট ইনফো এবং কিবোর্ড অপশন থেকে ধীরে ধীরে অ্যাভাটার ফিচারটি সরিয়ে নেওয়া হচ্ছে। ইতোমধ্যে কিছু ব্যবহারকারী এই পরিবর্তনের প্রভাব দেখতে শুরু করেছেন।

মেটা কয়েক বছর আগে ব্যাপক প্রচারণার মাধ্যমে এই ফিচার চালু করেছিল। ব্যবহারকারীরা নিজেদের পছন্দ অনুযায়ী হেয়ারস্টাইল, পোশাক, মুখের অভিব্যক্তি ও অন্যান্য কাস্টমাইজেশন ব্যবহার করে ডিজিটাল অ্যাভাটার তৈরি করতে পারতেন। পরে সেই অ্যাভাটার স্টিকার হিসেবেও ব্যবহার করা যেত।

তবে সাধারণ ব্যবহারকারীদের মধ্যে এই ফিচারটি প্রত্যাশিত জনপ্রিয়তা পায়নি। অধিকাংশ মানুষ এখনো সাধারণ ইমোজি ও স্টিকার ব্যবহারেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। ফলে কম ব্যবহৃত ফিচারগুলো বাদ দিয়ে জনপ্রিয় ও কার্যকর সেবাগুলোর উন্নয়নে মনোযোগ দিচ্ছে হোয়াটসঅ্যাপ।

যদিও নতুন অ্যাভাটার তৈরি বা সম্পাদনা করা যাবে না, তবুও আগে থেকে যারা অ্যাভাটার স্টিকার ব্যবহার করছেন তাদের জন্য সামান্য স্বস্তির খবর রয়েছে। ব্যবহারকারীদের ‘রিসেন্ট’ এবং ‘ফেভারিট’ সেকশনে আগের স্টিকারগুলো সংরক্ষিত থাকবে এবং সেগুলো ব্যবহার করা যাবে।

ধাপে ধাপে এই আপডেট বিশ্বব্যাপী সব ব্যবহারকারীর জন্য চালু করা হচ্ছে। মূলত ব্যবহারকারীদের পছন্দ ও ব্যবহার প্রবণতার ওপর ভিত্তি করেই হোয়াটসঅ্যাপ ভবিষ্যতের ফিচার পরিকল্পনা সাজাচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X