সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ঘরের ভেতরেও মোবাইল নেটওয়ার্ক হবে শক্তিশালী

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০৮:০৫ এএম
ঘরের ভেতরেও মোবাইল নেটওয়ার্ক হবে শক্তিশালী

বাংলাদেশে অফিস বা বাসাবাড়ির ভেতরে মোবাইল নেটওয়ার্ক দুর্বলতার দীর্ঘদিনের সমস্যা সমাধানে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। এ লক্ষ্যে ‘ই-জিএসএম’ ব্যান্ডের তরঙ্গ বরাদ্দ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে, যা ইনডোর নেটওয়ার্ক শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বর্তমানে দেশে প্রায় সাড়ে ১৮ কোটি মোবাইল সংযোগ সক্রিয় থাকলেও ভবনের ভেতরে এবং প্রান্তিক এলাকায় নেটওয়ার্কের মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ রয়েছে। অনেক সময় কল ড্রপ, দুর্বল সিগন্যাল এবং ধীরগতির ইন্টারনেট ব্যবহারকারীদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।

এই সমস্যা সমাধানে দেশের শীর্ষ মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেড এবং বাংলালিংক বিটিআরসির কাছে নির্দিষ্ট পরিমাণ তরঙ্গ বরাদ্দ চেয়ে আবেদন করেছে।

বর্তমানে বিটিআরসি-র হাতে ৮.৪ মেগাহার্টজ তরঙ্গ রয়েছে। সেখান থেকে রবি ও বাংলালিংক ৩.৪ মেগাহার্টজ করে ব্যবহারের আগ্রহ দেখিয়েছে। তবে পার্শ্ববর্তী দেশের তরঙ্গ সীমানার সাথে কোনো সংঘাত সৃষ্টি হয় কি না, তা যাচাই করতে নিয়ন্ত্রক সংস্থা অপারেটর দুটিকে এক মাসের জন্য পরীক্ষামূলক ব্যবহারের অনুমতি দিয়েছে।

মোবাইল অপারেটররা জানিয়েছে, তাদের প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রস্তুত আছে। এই তরঙ্গ পুরোদমে ব্যবহার শুরু হলে বিশেষ করে ঘনবসতিপূর্ণ এলাকা এবং ভবনের ভেতরের নেটওয়ার্ক অনেক বেশি শক্তিশালী হবে। সীমান্ত ও প্রত্যন্ত অঞ্চলে এই ব্যান্ডের কার্যকারিতা পরীক্ষা করে দেখার পর বিটিআরসি চূড়ান্ত বরাদ্দের সিদ্ধান্ত নেবে। এতে করে গ্রাহকরা নির্বিঘ্নে কথা বলা এবং দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X