মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

পানি থেকেই রান্নার আগুন! আসছে ‘গ্রিন হাইড্রোজেন স্টোভ

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০৭:২৫ পিএম
পানি থেকেই রান্নার আগুন! আসছে ‘গ্রিন হাইড্রোজেন স্টোভ

আগুন কি সত্যিই পানিতেই জ্বলতে পারে? শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমনই এক প্রযুক্তি নিয়ে আসছে ভবিষ্যতের রান্নাঘর। সাধারণ পানি ব্যবহার করেই রান্নার জন্য আগুন উৎপন্ন করতে সক্ষম ‘গ্রিন হাইড্রোজেন স্টোভ’ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

বিশ্বজুড়ে এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি ও জ্বালানি সংকটের মধ্যে পরিবেশবান্ধব বিকল্প হিসেবে এই প্রযুক্তি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ধোঁয়ামুক্ত ও কার্বন-ডাই-অক্সাইডবিহীন রান্নার অভিজ্ঞতা দিতে পারে এই স্টোভ।

কী এই গ্রিন হাইড্রোজেন স্টোভ? গ্রিন হাইড্রোজেন হলো নবায়নযোগ্য শক্তির একটি পরিচ্ছন্ন উৎস। সৌর বা বায়ু শক্তির মাধ্যমে পানির ইলেকট্রোলাইসিস করে হাইড্রোজেন উৎপাদন করা হয়, যাকে বলা হয় গ্রিন হাইড্রোজেন।

পানি থেকেই রান্নার আগুন! আসছে ‘গ্রিন হাইড্রোজেন স্টোভ

এই গ্যাস জ্বালানি হিসেবে ব্যবহার করলে কোনো ক্ষতিকর ধোঁয়া বা দূষণ তৈরি হয় না। ফলে এটি পরিবেশবান্ধব রান্নার জন্য একটি সম্ভাবনাময় সমাধান হিসেবে বিবেচিত হচ্ছে।

কীভাবে কাজ করবে এই স্টোভ? প্রস্তাবিত এই স্টোভটি স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি এবং এতে দুটি বার্নার থাকবে। এর ভেতরে থাকা প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন (PEM) ইলেকট্রোলাইজার প্রযুক্তি ব্যবহার করে সাধারণ খাবার পানি থেকে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করা হবে।

স্টোভে থাকবে একটি স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা, যা হাইড্রোজেনের প্রবাহ নিয়ন্ত্রণ করবে। ফলে আগুনের তাপমাত্রা স্থিতিশীল থাকবে এবং রান্না হবে নিরাপদ।

এছাড়া, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এটিকে সোলার প্যানেলের সঙ্গেও যুক্ত করার সুযোগ থাকবে, যা একে আরও পরিবেশবান্ধব করে তুলবে।

পানি থেকেই রান্নার আগুন! আসছে ‘গ্রিন হাইড্রোজেন স্টোভ

দাম ও সম্ভাবনা নতুন প্রযুক্তি হওয়ায় প্রাথমিক পর্যায়ে এর দাম তুলনামূলক বেশি হতে পারে। ধারণা করা হচ্ছে, একটি গ্রিন হাইড্রোজেন স্টোভের দাম শুরুতে প্রায় ১.৫ লাখ টাকা হতে পারে।

তবে বিশেষজ্ঞদের মতে, সরকারি সহায়তা ও বড় পরিসরে উৎপাদন শুরু হলে এর দাম নেমে আসতে পারে ১৫–২০ হাজার টাকার মধ্যে, যা সাধারণ পরিবারের জন্য সহজলভ্য হবে।

ভবিষ্যতের রান্নাঘরের ইঙ্গিত বিশেষজ্ঞরা মনে করছেন, এই প্রযুক্তি সফল হলে ভবিষ্যতে গ্যাস সিলিন্ডারের ওপর নির্ভরতা অনেকটাই কমে যাবে। ধোঁয়ামুক্ত, নিরাপদ ও সাশ্রয়ী রান্নার নতুন যুগ শুরু করতে পারে গ্রিন হাইড্রোজেন স্টোভ।

তথ্যসূত্র: এবিপি

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

অভয়নগরে পানিবন্দি পরিবারের মাঝে রান্নার চুলা বিতরণ

মণিরামপুরে ঢালী ব্রিকসের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ

মণিরামপুরে বনফুল অ্যান্ড কোংকে ৫০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহে ১১২ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদানের চেক ও গাছের চারা বিতরণ

হস্তান্তরের আগেই মোরেলগঞ্জে মাদ্রাসার নতুন ভবনে ফাটল, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

মাগুরায় স্কুলছাত্রী রাজিয়া হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

যশোরে অনলাইন জুয়া কান্ডে নারী আটক

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের নৌরিন

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর পূর্ণ হচ্ছে কাল, নিহতদের স্মরণ, আহতদের সুস্থতা কামনা

X