সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ফোন নম্বর ছাড়াই লগইন হতে পারে হোয়াটসঅ্যাপে

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০৬:০৫ এএম
ফোন নম্বর ছাড়াই লগইন হতে পারে হোয়াটসঅ্যাপে

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য আসছে বড় ধরনের আপডেট। গোপনীয়তা আরও শক্তিশালী করার লক্ষ্যে অ্যাপটিতে যুক্ত হতে যাচ্ছে নতুন ইউজারনেম ফিচার, যার মাধ্যমে ভবিষ্যতে ফোন নম্বর ছাড়াই অ্যাকাউন্ট খোলা বা লগইন করা সম্ভব হতে পারে।

ফোন নম্বর নির্ভরতা কমছে হোয়াটসঅ্যাপ-এ ২০০৯ সাল থেকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে বা লগইন করতে বাধ্যতামূলক ছিল মোবাইল নম্বর। কিন্তু নতুন পরিবর্তনের ফলে ব্যবহারকারীরা ইনস্টাগ্রাম বা এক্স-এর মতো ইউনিক ইউজারনেম ব্যবহার করেই পরিচিত হতে পারবেন।

ইউজারনেম তৈরির নিয়ম কী? অ্যানড্রয়েডের লেটেস্ট বিটা ভার্সনে (২.২৫.২৮.১২) এই ফিচারটি বর্তমানে পরীক্ষা করে দেখা হচ্ছে। ইউজারনেম তৈরির ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে-

ইউজার নেমে কমপক্ষে একটি অক্ষর থাকতে হবে।

ইংরেজি বর্ণমালার ছোট হাতের অক্ষর (a-z) ব্যবহার করতে হবে।

অক্ষরের পাশাপাশি সংখ্যা (Numbers) এবং বিশেষ চিহ্ন (Special Signs) ব্যবহার করে ইউজারনেম ইউনিক করা যাবে।

কবে নাগাদ আসবে এই ফিচার? বর্তমানে 'ইউজারনেম রিজার্ভেশন' ফিচারটি শুধুমাত্র বিটা টেস্টারদের জন্য উন্মুক্ত করা হয়েছে। সাধারণ ব্যবহারকারীদের জন্য এই ফিচারটি কবে নাগাদ অবমুক্ত করা হবে, সে বিষয়ে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক কোনো তারিখ ঘোষণা করেনি। তবে বিটা টেস্টিং শেষ হলেই দ্রুত এটি সবার ফোনে পৌঁছে যাবে বলে ধারণা করা হচ্ছে।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তন হোয়াটসঅ্যাপের গোপনীয়তা ব্যবস্থায় একটি বড় অগ্রগতি হতে পারে। ফোন নম্বর ছাড়া যোগাযোগের সুযোগ তৈরি হলে ব্যবহারকারীরা আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে অ্যাপটি ব্যবহার করতে পারবেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X