সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
মেটার নতুন উদ্যোগ

ইনস্টাগ্রামে আসছে প্রিমিয়াম সাবস্ক্রিপশন

কাগজ ডেস্ক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ০৯:১৫ এএম
ইনস্টাগ্রামে আসছে প্রিমিয়াম সাবস্ক্রিপশন

সামাজিক যোগাযোগমাধ্যমে আয়ের নতুন পথ খুঁজতে প্রযুক্তি জায়ান্ট মেটা প্ল্যাটফর্ম সম্প্রতি চালু করেছে একটি পরীক্ষামূলক প্রিমিয়াম সাবস্ক্রিপশন সেবা, যার নাম “ইনস্টাগ্রাম প্লাস”। এই সেবার মাধ্যমে ব্যবহারকারীরা পাবেন একাধিক এক্সক্লুসিভ ও উন্নত ফিচার, যা সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত নয়।

নতুন এই সাবস্ক্রিপশনে ব্যবহারকারীরা অন্যের ইনস্টাগ্রাম স্টোরি দেখলেও পোস্টদাতার কাছে তা ধরা পড়বে না। অর্থাৎ সম্পূর্ণ গোপনে স্টোরি দেখার সুবিধা পাওয়া যাবে।

ব্যবহারকারীরা জানতে পারবেন তাদের স্টোরি কতজন একাধিকবার দেখেছেন—যা সাধারণ অ্যাকাউন্টে পাওয়া যায় না।

‘ঘনিষ্ঠ বন্ধুরা’ ছাড়াও এখন একাধিক অডিয়েন্স তালিকা তৈরি করা যাবে। ফলে নির্দিষ্ট গ্রুপ বেছে নিয়ে স্টোরি শেয়ার করা সম্ভব হবে। সাধারণত ইনস্টাগ্রাম স্টোরি ২৪ ঘণ্টা পর মুছে যায়। কিন্তু সাবস্ক্রিপশন নিলে এটি আরও ২৪ ঘণ্টা পর্যন্ত বাড়ানো যাবে। সপ্তাহে একবার স্টোরিকে ‘স্পটলাইট’ হিসেবে হাইলাইট করা যাবে, যা অনুসারীদের স্টোরি তালিকার শুরুর দিকে প্রদর্শিত হবে।

ইনস্টাগ্রাম প্লাসে আরও যুক্ত হয়েছে ‘সুপারলাইক’ নামের একটি অ্যানিমেটেড প্রতিক্রিয়া। এছাড়া স্টোরি ভিউয়ার তালিকায় নির্দিষ্ট কোনো ব্যবহারকারীকে দ্রুত খুঁজে পাওয়ার সুবিধাও থাকছে।

যদিও মেটা আনুষ্ঠানিকভাবে কোন কোন দেশে এই পরীক্ষা চলছে তা জানায়নি। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, মেক্সিকো, জাপান এবং ফিলিপাইন-এ এটি পরীক্ষা করা হচ্ছে। দেশভেদে সাবস্ক্রিপশনের মূল্য ভিন্ন। মেক্সিকোতে এর মাসিক খরচ প্রায় ২ ডলার, জাপানে প্রায় একই আর ফিলিপাইনে এর চেয়েও কম।

বিশ্লেষকদের মতে, নতুন এই উদ্যোগ মেটার আয়ের নতুন উৎস তৈরি করতে পারে। তবে একই সঙ্গে ‘সাবস্ক্রিপশন ক্লান্তি’ বা অতিরিক্ত সাবস্ক্রিপশন সেবার কারণে ব্যবহারকারীদের অনাগ্রহও তৈরি হতে পারে।

প্রিমিয়াম ফিচারের মাধ্যমে ব্যবহারকারীর অভিজ্ঞতা বাড়ানোর পাশাপাশি নতুন ব্যবসায়িক সম্ভাবনা যাচাই করছে মেটা। এখন দেখার বিষয়, পরীক্ষার পর এই সেবা কতটা বিস্তৃতভাবে চালু করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X