সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

আদালতে দোষী সাব্যস্ত: মেটাকে ৩৭৫ মিলিয়ন ডলার জরিমানা

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ০৭:২০ এএম
মেটাকে ৩৭৫ মিলিয়ন ডলার জরিমানা

নিউ মেক্সিকোর একটি আদালত ফেসবুকের মূল কোম্পানি মেটা-কে দোষী সাব্যস্ত করেছে, কারণ তারা অনলাইনে শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এবং নিরাপত্তা সংক্রান্ত মিথ্যা তথ্য দিয়েছে। নিউ মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ অভিযোগ করেন, মেটা তাদের প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা নেয়নি এবং ব্যবহারকারীদের ওপর হওয়া শোষণ ও নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি।

আদালতে বলা হয় যে, মেটা অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের অপরাধীদের সঙ্গে যোগাযোগের সুযোগ দিয়েছে, যা অনেক ক্ষেত্রে পাচার ও শোষণের কারণ হয়ে দাঁড়িয়েছে। এটি প্রথমবারের মতো যে কোনো জুরি মেটার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগে রায় দিয়েছে।

মেটা এই রায়ের সাথে দ্বিমত পোষণ করেছে। তাদের মুখপাত্র জানান, তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন। মেটা দাবি করছে যে তারা ক্ষতিকর বিষয়বস্তু সরাতে কঠোর পরিশ্রম করছে এবং শিশুদের সুরক্ষায় কার্যকর ব্যবস্থা রয়েছে।

অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ এই রায়কে শিশুদের নিরাপত্তার এক বিশাল জয় হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, এই রায় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে বার্তা দেবে যে মুনাফার চেয়ে শিশুদের নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ এবং কোনো কম্পানিই আইনের ঊর্ধ্বে নয়।

যদিও রাষ্ট্রপক্ষ ২ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়েছিল, জুরি ৩৭৫ মিলিয়ন ডলার মঞ্জুর করেছে। তবে মে মাসের দ্বিতীয় ধাপে অ্যাটর্নি জেনারেল আদালতকে অনুরোধ করবেন যেন মেটা তাদের প্ল্যাটফরমের কার্যপদ্ধতিতে আমূল পরিবর্তন আনে এবং আরো অতিরিক্ত জরিমানা প্রদান করে।

সূত্র : রয়টার্স

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X