সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ক্রিয়েটরদের মাসে ৩ হাজার ডলার আয়ের সুযোগ দিচ্ছে মেটা

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ০৯:৩৫ এএম
ক্রিয়েটরদের মাসে ৩ হাজার ডলার আয়ের সুযোগ দিচ্ছে মেটা

ফেসবুক নতুন উদ্যোগ নিয়েছে অনলাইন ভিডিও ক্রিয়েটরদের নিজের প্ল্যাটফর্মে আকৃষ্ট করতে। প্রতিষ্ঠানটি চালু করেছে ‘কনটেন্ট ফাস্ট ট্র্যাক’ প্রোগ্রাম, যার মাধ্যমে টিকটক, ইউটিউব ও ইনস্টাগ্রামের জনপ্রিয় ক্রিয়েটররা ফেসবুকে মাসে সর্বোচ্চ ৩ হাজার ডলার পর্যন্ত আয় করতে পারবেন।

মেটা জানিয়েছে, যারা অন্য প্ল্যাটফর্মে কমপক্ষে ১ মিলিয়ন (১০ লাখ) অনুসারী রয়েছে, তারা এই প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন। নির্বাচিত ক্রিয়েটরদের প্রতি মাসে কমপক্ষে ১৫টি রিলস (স্বল্পদৈর্ঘ্যের ভিডিও) পোস্ট করতে হবে।

তবে এই সুবিধা আপাতত যুক্তরাষ্ট্র এবং কানাডার ক্রিয়েটরদের জন্য সীমিত, এবং অর্থ প্রদান সর্বোচ্চ তিন মাস পর্যন্ত করা হবে। যারা এক মিলিয়নের কম অনুসারী রাখেন, তাদের জন্য মাসিক আয় হবে সর্বোচ্চ ১ হাজার ডলার।

মেটা আরও জানিয়েছে, ২০২৫ সালে বিভিন্ন মনিটাইজেশন প্রোগ্রামের মাধ্যমে তারা ক্রিয়েটরদের প্রায় ৩ বিলিয়ন ডলার প্রদান করেছে। নতুন উদ্যোগের মাধ্যমে আরও বেশি নির্মাতাকে ফেসবুকে সক্রিয় করতে চাইছে প্রতিষ্ঠানটি।

এদিকে এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক বিশেষজ্ঞ। কনটেন্ট ক্রিয়েটর গ্রুপ ‘সাইডমেন’-এর ম্যানেজার জর্ডান শোয়ার্জেনবার্গার বলেন, এটি কিছুটা বাধ্যতামূলক বা মরিয়া’ উদ্যোগের মতো দেখাচ্ছে। তার মতে, বড় ক্রিয়েটররা সাধারণত ব্র্যান্ড ডিল বা ইউটিউব থেকে এর চেয়ে বেশি আয় করেন।

তিনি আরও বলেন, ‘১৫টি ভিডিওর জন্য মাসে ৩ হাজার ডলার—প্রতি ভিডিও প্রায় ২০০ ডলার। অনেক ক্ষেত্রেই এটি প্রোডাকশন খরচও মিটাতে পারবে না।’

তবে অংশগ্রহণকারী ক্রিয়েটররা ফেসবুকের মনিটাইজেশন সুবিধাও পাবেন, যেখানে ভিউ ও ওয়াচটাইমের ভিত্তিতে আয় করা সম্ভব।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X