সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
রায় জুরির

টুইটার কেনার সময় বিনিয়োগকারীদের ইচ্ছাকৃতভাবে বিভ্রান্ত করেছিলেন মাস্ক

কাগজ ডেস্ক
প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ০৭:৩০ পিএম
টুইটার কেনার সময় বিনিয়োগকারীদের ইচ্ছাকৃতভাবে বিভ্রান্ত করেছিলেন মাস্ক

মাইক্রোব্লগিং সাইট টুইটার (বর্তমান নাম এক্স) অধিগ্রহণ ইস্যুতে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক বড় ধরনের আইনি পরাজয়ের মুখোমুখি হয়েছেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি দেওয়ানি জুরি রায় দিয়েছে, যে মাস্ক ২০২২ সালে ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কেনার সময় বিনিয়োগকারীদের ইচ্ছাকৃতভাবে বিভ্রান্ত করেছিলেন।

ঘটনাটি ২০২২ সালের। সেই সময় মাস্ক টুইটার কেনার ঘোষণা দিয়েও পরে চুক্তি থেকে সরে আসার চেষ্টা করেছিলেন। তার দাবি ছিল, টুইটারে বট বা ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা অনেক বেশি। তিনি একটি টুইটে লিখেছিলেন, ভুয়া অ্যাকাউন্ট ৫ শতাংশের কম কি না তা যাচাই না হওয়া পর্যন্ত চুক্তি ‘সাময়িকভাবে স্থগিত’ থাকবে।

মাস্কের ওই টুইটের পরই শেয়ার বাজারে হঠাৎ ধস নামে। টুইটারের শেয়ারের দাম প্রায় ৮ শতাংশ কমে যায়, যার ফলে সাধারণ বিনিয়োগকারীরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হন। এই ঘটনার পর ইতালীয় বিনিয়োগকারী জিউসেপ্পে পাম্পেনা মামলা করেন। তিনি অভিযোগ করেন, মাস্ক ইচ্ছাকৃতভাবে বাজারে অনিশ্চয়তা সৃষ্টি করেছিলেন, যাতে শেয়ারের দাম কমিয়ে আনা যায়।

আদালতে মাস্কের আইনজীবীরা দাবি করেন, তিনি প্রকৃত উদ্বেগ থেকেই মন্তব্য করেছিলেন। তবে জুরি বোর্ড এই যুক্তিতে সন্তুষ্ট হতে পারেনি। তারা মনে করছে, মাস্কের ওই টুইটটি ছিল উদ্দেশ্যপ্রণোদিত।

এখনো চূড়ান্ত ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারিত না হলেও মামলার আইনজীবীরা বলছেন, ক্ষতির পরিমাণ ২.৬ বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে। যদিও কয়েকশ বিলিয়ন ডলারের মালিক মাস্কের জন্য এটি বড় কোনো অংক নয়, তবে নৈতিকভাবে এটি তার জন্য বড় পরাজয় হিসেবে দেখা হচ্ছে।

উল্লেখ্য, মাস্কের জন্য এটি টুইটার সংক্রান্ত প্রথম আইনি জটিলতা নয়। ২০১৮ সালে টেসলার শেয়ারবাজার নিয়ে একটি টুইটও তাকে আইনি ঝামেলায় ফেলে। টুইটার অধিগ্রহণের পর তিনি কোম্পানির নাম পরিবর্তন করে 'এক্স' রাখেন এবং পরবর্তীতে এটি তার কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান 'এক্স এআই'র সাথে একীভূত করেন। বর্তমানে এই সংযুক্ত কোম্পানির মূল্য ধরা হয়েছে ১১৩ বিলিয়ন ডলার।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X