সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

সাবধান! হোয়াটসঅ্যাপে চাকরির মেসেজ এলেই লিংকে ক্লিক করবেন না

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ১২:২৭ পিএম
সাবধান! হোয়াটসঅ্যাপে চাকরির মেসেজ এলেই লিংকে ক্লিক করবেন না

বর্তমানে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে “পার্ট টাইম জব” স্ক্যাম। ঘরে বসে প্রতিদিন হাজার হাজার টাকা আয়ের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে ফাঁদে ফেলার চেষ্টা করছে একদল সাইবার অপরাধী। ইউটিউব ভিডিও লাইক করা, গুগল ম্যাপে রিভিউ দেওয়ার মতো সহজ কাজের কথা বলে শুরু হওয়া এই মেসেজ শেষ পর্যন্ত আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি করতে পারে। সাম্প্রতিক সমীক্ষায় দেখা গেছে, প্রায় ৮০ শতাংশ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী এই ধরনের ভুয়া মেসেজ পাচ্ছেন।

প্রতারকরা সাধারণত বিদেশি নম্বর (যেমন: +১, +২৩৪, +৬৩) থেকে মেসেজ পাঠান। শুরুতে তারা ছোট কাজের বিনিময়ে কিছু টাকা সরাসরি পাঠিয়ে ব্যবহারকারীর আস্থা অর্জন করে। এরপর তারা “সিকিউরিটি ডিপোজিট” বা “ভিআইপি মেম্বারশিপ” নামের বড় অঙ্কের টাকা দাবি করে। একবার টাকা পাঠানো হলে হ্যাকাররা লাপাত্তা হয়ে যায়।

ভুয়া চাকরির মেসেজ চেনার উপায়: অপরিচিত নম্বর: কোনো আবেদন বা ইন্টারভিউ ছাড়াই হুট করে অপরিচিত নম্বর থেকে অফার আসা।

সহজ কাজ, বেশি বেতন: দিনে মাত্র ২-৩ ঘণ্টা কাজ করে ২০০০-৩০০০ টাকা আয়ের অবিশ্বাস্য প্রতিশ্রুতি।

জরুরি তাগাদা: "খুব দ্রুত জয়েন করুন" বা "স্লট বুক করুন"—এমন চাপ সৃষ্টি করা।

লিঙ্ক বা অ্যাপ: ফোনে বিশেষ কোনো অ্যাপ ইনস্টল করা বা লিঙ্কে ক্লিক করার জন্য জোরাজুরি করা।

নিরাপদ থাকতে যা করবেন: ১. ব্লক ও রিপোর্ট: মেসেজ পাওয়ার সাথে সাথে কোনো লিঙ্কে ক্লিক না করে সংশ্লিষ্ট নম্বরটি 'ব্লক' এবং 'রিপোর্ট' করুন।

২. প্রাইভেসি সেটিংস: হোয়াটসঅ্যাপের Settings > Privacy > Groups-এ গিয়ে 'My Contacts' অপশনটি চালু রাখুন। এতে অপরিচিত কেউ আপনাকে হুট করে কোনো গ্রুপে অ্যাড করতে পারবে না।

৩. টাকা লেনদেন থেকে বিরত থাকুন: মনে রাখবেন, কোনো আসল কোম্পানি চাকরি দেওয়ার জন্য কখনো অগ্রিম টাকা দাবি করে না।

৪. সাইবার হেল্পলাইন: যদি প্রতারণার শিকার হন, তবে দেরি না করে দ্রুত সংশ্লিষ্ট ব্যাংককে জানান এবং স্থানীয় সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ দায়ের করুন।

সাইবার বিশেষজ্ঞদের মতে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে কখনো নির্ভরযোগ্য চাকরি পাওয়া সম্ভব নয়। চাকরির জন্য সব সময় অফিশিয়াল ওয়েবসাইট বা লিংকডইন-এর মতো পেশাদার প্ল্যাটফর্ম ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X