সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মার্কিন ব্যাংক খাতে সাইবার হামলার সতর্কতা জারি

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ০৩:১১ পিএম
মার্কিন ব্যাংক খাতে সাইবার হামলার সতর্কতা জারি

মধ্যপ্রাচ্যে চলমান রাজনৈতিক অস্থিরতা এবং বিশেষ করে ইরানের সর্বোচ্চ নেতৃত্বকে ঘিরে তৈরি হওয়া উত্তেজনা বিশ্ব অর্থনীতিতে নতুন ঝুঁকি তৈরি করছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, ইরান-সমর্থিত হ্যাকার গোষ্ঠীগুলো প্রতিশোধমূলক সাইবার হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্রের বড় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে আক্রমণ চালাতে পারে।

যুক্তরাষ্ট্রের আর্থিক খাত—যার মধ্যে রয়েছে পেমেন্ট সিস্টেম, শেয়ারবাজার ও ট্রেজারি মার্কেট—দেশটির অর্থনীতির মূলভিত্তি হিসেবে কাজ করে। এই গুরুত্বপূর্ণ অবকাঠামোতে বড় ধরনের সাইবার হামলা হলে অর্থনৈতিক কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই মার্কিন গোয়েন্দা সংস্থা ও ব্যাংক খাতের শীর্ষ নির্বাহীরা নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন।

সম্ভাব্য হামলার ধরনগুলো হতে পারে—হ্যাকাররা ইন্টারনেটে কৃত্রিম ট্রাফিক বা ভিড় বাড়িয়ে দিয়ে ব্যাংকের সার্ভার অচল করে দিতে পারে, যাতে গ্রাহকরা লেনদেন করতে না পারেন। ভাইরাসের মাধ্যমে তথ্য চুরি করে বা লক করে দিয়ে মুক্তিপণ দাবি করা। এর আগেও চীনা একটি ব্যাংকের মার্কিন শাখায় এমন হামলায় লেনদেন ব্যাহত হয়েছিল। এ ছাড়া রাজনৈতিক কারণে ওয়েবসাইট বা নেটওয়ার্ক নষ্ট করে দেওয়ার মাধ্যমে সাইবার হামলা হতে পারে।

আর্থিক খাতের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ টড ক্লেসম্যান জানিয়েছেন, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং যেকোনো জরুরি অবস্থা সামাল দিতে প্রস্তুত আছেন। অন্যদিকে, ক্রেডিট রেটিং সংস্থাগুলো সতর্ক করেছে যে, সরাসরি হামলার পাশাপাশি তেলের দাম বৃদ্ধি এবং বিশ্ববাজারে অস্থিরতাও ব্যাংকগুলোর জন্য পরোক্ষ ঝুঁকি তৈরি করছে।

সূত্র : রয়টার্স

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X