সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ৩ মার্চ : বাংলাদেশ থেকেও দেখা যাবে

কাগজ ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ০২:৫৪ পিএম
পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ

আগামী ৩ মার্চ আকাশে দেখা যাবে এক বিরল ও আকর্ষণীয় মহাজাগতিক ঘটনা—পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এই দিনে পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে গ্রহণটি দেখা যাবে। বাংলাদেশ ও ভারতসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে অল্প সময়ের জন্য হলেও এই বিশেষ দৃশ্য উপভোগ করার সুযোগ মিলবে।

সাম্প্রতিক সূর্যগ্রহণ দক্ষিণ এশিয়া থেকে দেখা না গেলেও এবার চন্দ্রগ্রহণ দেখার সুযোগ পাচ্ছেন এ অঞ্চলের আকাশপ্রেমীরা।

চন্দ্রগ্রহণ কেন হয়? চাঁদের নিজস্ব কোনো আলো নেই, সূর্যের আলো প্রতিফলিত করেই সে উজ্জ্বল থাকে। যখন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে, তখন পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে। এই অবস্থাকেই বলা হয় চন্দ্রগ্রহণ। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় চাঁদ পুরোপুরি ঢাকা পড়ে যায় এবং বিশেষ এক আভা তৈরি হয়।

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ

কেন একে ‘ব্লাড মুন’ বলা হয়? পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় চাঁদ একদম কালো হয়ে যায় না, বরং গাঢ় লাল রং ধারণ করে। পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে যখন সূর্যের আলো প্রতিসরিত হয়, তখন নীল অংশটি চারদিকে ছড়িয়ে পড়লেও লাল অংশটি চাঁদের ওপর গিয়ে পড়ে। এ কারণেই গ্রহণ চলাকালীন চাঁদকে রক্তিম দেখায়, যাকে জ্যোতির্বিজ্ঞানের ভাষায় বলা হয় ‘ব্লাড মুন’।

কখন এবং কোথায় দেখা যাবে? ৩ মার্চ পৃথিবীর যে যে দিকে রাত থাকবে, সেখান থেকে দেখা যাবে চন্দ্রগ্রহণ। বাংলাদেশ থেকে ও ভারত থেকেও দেখা যাবে। তবে কম সময়ের জন্য।

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ

প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলবে গ্রহণ। সবচেয়ে নাটকীয় পর্যায় চলবে ৫৮ মিনিট ১৫ সেকেন্ড ধরে। সেই সময় আকাশে খালি চোখে তাকালেই দেখা যাবে চন্দ্রগ্রহণ। তবে পৃথিবীর সব জায়গা থেকে তা দেখা যাবে না। আমেরিকার পশ্চিমের স্টেটগুলোতে সেই গ্রহণ দেখা যাবে ৩ মার্চ ভোর ৪টা ৪ মিনিট থেকে ৫টা ২ মিনিট পর্যন্ত (আমেরিকার সময়)।

ভারতে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে ৩ মার্চ বিকেল ৪টা ৫৮ মিনিট থেকে (ভারতীয় সময়)। দেশে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শেষ হবে বিকেল ৫টা ৩২ মিনিটে। খণ্ডগ্রাস দেখা যাবে রাত ৭টা ৫৩ মিনিট পর্যন্ত।

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ

বাংলাদেশ সময় অনুযায়ী পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু: বিকেল ৫টা ২৮ মিনিট। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শেষ: সন্ধ্যা ৬টা ২ মিনিট। খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ শেষ: রাত ৮টা ২৩ মিনিট।

খালি চোখে কি দেখা যাবে? সূর্যগ্রহণের মতো চন্দ্রগ্রহণ দেখতে কোনো বিশেষ চশমা বা ফিল্টারের প্রয়োজন হয় না। এটি সম্পূর্ণ নিরাপদ, তাই যে কেউ খালি চোখেই আকাশের এই বিস্ময়কর দৃশ্য উপভোগ করতে পারবেন। তবে মেঘমুক্ত আকাশ থাকলে এই গ্রহণ সবচেয়ে ভালো দেখা যাবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X