সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

লাগবে না তেল, গাড়ি চলবে সূর্যের আলোতে

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৩ পিএম
সৌরচালিত ইলেকট্রিক যান

জ্বালানি তেলের লাগামছাড়া মূল্যবৃদ্ধি এবং পরিবেশ দূষণের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় যুগান্তকারী উদ্যোগ নিয়েছে উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়া। দেশটির স্টার্টআপ প্রতিষ্ঠান ‘বাকো মোটরস’ এমন এক আধুনিক সৌরচালিত ইলেকট্রিক যান (Solar Powered Electric Vehicle) উদ্ভাবন করেছে, যা সরাসরি সূর্যের আলো ব্যবহার করে চলতে সক্ষম।

বাকো মোটরসের তৈরি গাড়িগুলোর ছাদে বসানো হয়েছে শক্তিশালী সোলার প্যানেল। সূর্যের আলো থেকেই এই প্যানেল ব্যাটারি চার্জ করে নেয়, ফলে আলাদা করে বিদ্যুৎ বা জ্বালানির প্রয়োজন পড়ে না।

প্রতিষ্ঠানটির সিইও বুবাকার সিয়ালা জানান, তাদের জনপ্রিয় ‘বি-ভ্যান (B-Van)’ মডেলটি শুধুমাত্র সৌরশক্তি ব্যবহার করে প্রতিদিন প্রায় ৫০ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। এতে একজন ব্যবহারকারী বছরে গড়ে ১৭ হাজার কিলোমিটার পর্যন্ত বিনা খরচে চলাচলের সুবিধা পাবেন।

সৌরচালিত ইলেকট্রিক যান

২০২১ সালে যাত্রা শুরু করা বাকো মোটরস মূলত বাণিজ্যিক পরিবহন খাতকে লক্ষ্য করে তাদের ইভি তৈরি করছে। তিন ও চার চাকার কার্গো ভ্যানগুলো সর্বোচ্চ ৪০০ কেজি পণ্য বহনে সক্ষম। একবার পূর্ণ চার্জে এসব যান ১০০ থেকে ৩০০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে।

বিশেষ করে ই-কমার্স, কুরিয়ার ও ডেলিভারি সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর জন্য এটি কম খরচের ও পরিবেশবান্ধব সমাধান হিসেবে বিবেচিত হচ্ছে।

বাণিজ্যিক গাড়ির পাশাপাশি সাধারণ মানুষের জন্য বাকো মোটরস বাজারে এনেছে ‘বি’ (B) নামের ছোট দুই আসনের ইলেকট্রিক গাড়ি। শহরের ব্যস্ত ও সরু রাস্তায় চলাচলের উপযোগী করে ডিজাইন করা এই গাড়িটি ঘণ্টায় ৪৫ কিলোমিটার গতি তুলতে পারে এবং এক চার্জে সর্বোচ্চ ১২০ কিলোমিটার পথ পাড়ি দেয়।

এই গাড়িটির দাম নির্ধারণ করা হয়েছে প্রায় ৬,২০০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৭ লাখ টাকা।

সৌরচালিত ইলেকট্রিক যান

বাজার গবেষণা প্রতিষ্ঠান মর্ডর ইন্টেলিজেন্স-এর তথ্যমতে, ২০৩০ সালের মধ্যে আফ্রিকার ইলেকট্রিক ভেহিকল বাজারের আকার দাঁড়াবে প্রায় ৪২০ কোটি ডলার। তিউনিসিয়ার এই সৌরচালিত গাড়ি শুধু আফ্রিকাতেই নয়, বরং বৈশ্বিক জ্বালানি সংকটের টেকসই ও পরিবেশবান্ধব সমাধান হিসেবেও গুরুত্ব পাচ্ছে।

বাকো মোটরস কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী বছর থেকেই উৎপাদন ও রপ্তানি কয়েক গুণ বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X