সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ইউটিউব মনিটাইজেশন গাইড: ভিডিও বানিয়ে যেভাবে আয় করবেন

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ১১:০৮ এএম
ইউটিউব মনিটাইজেশন গাইড: ভিডিও বানিয়ে যেভাবে আয় করবেন

ইউটিউবে ভিডিও বানিয়ে আয় করার স্বপ্ন এখন অনেক তরুণ-তরুণী ও কনটেন্ট ক্রিয়েটরের। তবে শুধু একটি ইউটিউব চ্যানেল খুলে ভিডিও আপলোড করলেই আয় শুরু হয়ে যায় না। ইউটিউব মনিটাইজেশন চালু করতে হলে নির্দিষ্ট কিছু শর্ত, নীতিমালা ও যোগ্যতা পূরণ করা বাধ্যতামূলক।

এই গাইডে সহজ ভাষায় তুলে ধরা হলো—নতুন ইউটিউবাররা কীভাবে ধাপে ধাপে মনিটাইজেশনের যোগ্যতা অর্জন করবেন, কোন নিয়মগুলো মানতে হবে এবং কোন ভুলে আপনার চ্যানেলের ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়তে পারে।

ইউটিউব মূলত দুটি ধাপে মনিটাইজেশন সুবিধা দেয়:

১. পূর্ণ মনিটাইজেশন (Ad Revenue পেতে চান?)

এর জন্য নিচের দুটি পদ্ধতির যে কোনো একটিতে যোগ্যতা অর্জন করতে হবে: ১,০০০ সাবস্ক্রাইবার, শেষ ১২ মাসে ৪,০০০ ঘণ্টা ওয়াচ টাইম। অথবা, শেষ ৯০ দিনে ১ কোটি Shorts ভিউ। এই শর্ত পূরণ করলে আপনি ইউটিউব পার্টনার প্রোগ্রামে (YPP) আবেদন করতে পারবেন এবং ভিডিওতে অ্যাড লাগিয়ে আয় করতে পারবেন।

২. প্রাথমিক মনিটাইজেশন (শুরুতে কিছু আয় করতে চান?)

নতুন বা ছোট চ্যানেলের জন্য ইউটিউব কিছু ফিচার আগেই চালু করে দেয়। যেমন: সুপার চ্যাট, সুপার স্টিকারস, চ্যানেল মেম্বারশিপ ইত্যাদি।

এগুলো পেতে হলে আপনার দরকার হবে: কমপক্ষে ৫০০ সাবস্ক্রাইবার, গত ৯০ দিনে অন্তত ৩টি পাবলিক ভিডিও আপলোড, শেষ ১২ মাসে ৩,০০০ ঘণ্টা ওয়াচ টাইম। অথবা, শেষ ৯০ দিনে ৩০ লাখ Shorts ভিউ।

মনিটাইজেশন সুবিধা সব দেশে পাওয়া যায় না। তাই আপনার দেশ ইউটিউব পার্টনার প্রোগ্রামে রয়েছে কি না, তা আগে যাচাই করে নিন।

আবেদনের আগে এই বিষয়গুলো নিশ্চিত করুন:

আপনার কনটেন্ট যেন হয় মূল (Original) ও পরিষ্কার (Ad-friendly)। না হলে ইউটিউব মনিটাইজেশন অনুমোদন দেবে না। আরও মনে রাখবেন, বেআইনি, সহিংসতা, ঘৃণা, ক্লিকবেইট থাম্বনেইল, এসব একদম নয়।

গুগল অ্যাডসেন্স ও টু-ফ্যাক্টর অথেন্টিকেশন লাগবেই:

চ্যানেল থেকে আয় পেতে হলে আপনাকে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে হবে এবং গুগল অ্যাকাউন্টে ২-স্টেপ ভেরিফিকেশন চালু করতে হবে।

আবেদন করার পর কত সময় লাগে?

মনিটাইজেশনের যোগ্যতা পূরণ করার পর আবেদন করতে পারবেন। ইউটিউব সাধারণত ৩০ দিনের মধ্যে আপনার আবেদন রিভিউ করে জানায়।

না হলে ৩০ দিন পর আবার আবেদন করতে পারবেন। একাধিকবার ব্যর্থ হলে ৯০ দিন পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

যা করলে মনিটাইজেশন বাতিল হয়ে যেতে পারে: ৬ মাস ধরে কোনো নতুন ভিডিও না দিলে, ফেক সাবস্ক্রাইবার বা চুরি করা কনটেন্ট, ৩টি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক।

মনে রাখবেন, চ্যানেল খুললেই আয় আসবে না—নিয়মিত ও মানসম্পন্ন কনটেন্ট দিতে হবে।

ছোট চ্যানেল দিয়েই শুরু হয় বড় যাত্রা। ধৈর্য, নিয়মিত ভিডিও, আর ইউটিউবের নিয়ম মানলেই আপনি সফল হতে পারবেন। তাই এখনই প্ল্যান শুরু করুন, ইউটিউবকে করে তুলুন আপনার আয়ের একটি সম্ভাবনাময় মাধ্যম।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

X