সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ঈশ্বরদীতে স্থাপন হলো দেশের প্রথম সেন্ট্রাল পিভট ইরিগেশন প্রযুক্তি

অরুন শীল পাবনা থেকে
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ১১:৫৩ এএম
ঈশ্বরদীতে স্থাপন হলো দেশের প্রথম সেন্ট্রাল পিভট ইরিগেশন প্রযুক্তি

বাংলাদেশে প্রথমবারের মতো আধুনিক সেচব্যবস্থা ভ্যালি ইরিগেশন সেন্ট্রাল পিভট স্থাপনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)। অস্ট্রিয়ার আর্থিক সহায়তায় বাস্তবায়নাধীন এই প্রকল্পটি পাবনার ঈশ্বরদী উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের মুলাডুলি ইক্ষু খামারে স্থাপন করা হয়েছে।

বিএডিসি সূত্র জানায়, বিশ্বের উন্নত কৃষি ব্যবস্থায় বহুল ব্যবহৃত সেন্ট্রাল পিভট ইরিগেশন প্রযুক্তি এবার প্রথমবারের মতো দেশে চালু হচ্ছে। এ প্রযুক্তিতে নিচ থেকে নয়, পাইপের সঙ্গে যুক্ত স্প্রিংকলারের মাধ্যমে ওপর থেকে জমিতে পানি ছিটানো হবে।

এতে কম সময়, কম শ্রমিক এবং কম পানি ব্যবহার করে বড় আকারের কৃষি জমিতে সেচ দেওয়া সম্ভব হবে। সংশ্লিষ্টদের মতে, এই প্রযুক্তি দেশের কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। মুলাডুলি ইক্ষু খামারে পরীক্ষামূলকভাবে প্রকল্পটি সফল হলে ভবিষ্যতে সরকারি-বেসরকারি বিভিন্ন খামারেও এই প্রযুক্তির ব্যবহার বাড়বে বলে আশা করছেন কৃষিবিদরা।

এতে একই জমিতে একাধিক ফসল উৎপাদন, চাষাবাদের সময় কমানো এবং পানির সাশ্রয় নিশ্চিত হবে। ফলে আবাদযোগ্য জমির কার্যকর ব্যবহারও বাড়বে। এই প্রকল্পে দুইজন বিদেশি বিশেষজ্ঞ কর্মরত রয়েছেন চীনের মিস্টার জ্যাক এবং ভিয়েতনামের মিস্টার খোয়া।

মুলাডুলি ইক্ষু খামারের ইনচার্জ আনোয়ারুল ইসলাম জানান, খামারটিতে মোট ১ হাজার ১০১ একর জমি রয়েছে, যার মধ্যে ৯৪০ একর জমিতে আখ চাষ হয়। সেন্ট্রাল পিভট প্রযুক্তির আওতায় সাড়ে তিনশ মিটার ব্যাসজুড়ে আনুমানিক ১৫০ একর জমিতে সেচ দেওয়া সম্ভব হবে। গত ২ জানুয়ারি ২০২৬ তারিখে প্রকল্পটির কাজের উদ্বোধন করা হয়।

তিনি আরও বলেন, আধুনিক কৃষিতে পানি ব্যবস্থাপনা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেন্ট্রাল পিভট প্রযুক্তি সেচ ব্যবস্থাকে দ্রুত, স্বয়ংক্রিয় ও সাশ্রয়ী করবে। জলবায়ু পরিবর্তন ও পানি সংকটের এই সময়ে এমন উদ্ভাবনী উদ্যোগ কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফরিদ হোসেন ভূইয়া বলেন, দেশে প্রথমবারের মতো এই আধুনিক সেচ ব্যবস্থা আমাদের খামারে স্থাপন হওয়া শুধু মিলের জন্য নয়, পুরো অঞ্চলের কৃষির জন্যই বড় অর্জন।

এই প্রযুক্তির মাধ্যমে সময়, শ্রম ও পানি তিনটিই সাশ্রয় হবে। আগে যেখানে সেচ দিতে দুই দিন সময় লাগত, সেখানে সেন্ট্রাল পিভট প্রযুক্তিতে কয়েক ঘণ্টার মধ্যেই কাজ শেষ করা সম্ভব হবে। এর ফলে একই জমিতে একাধিক মৌসুমি ফসল উৎপাদনের সুযোগ তৈরি হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X