সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

আজ আকাশে দেখা যাবে উজ্জ্বল ‘নক্ষত্র’: কী এই রহস্যময় আলোকপিণ্ড?

কাগজ ডেস্ক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০৫:০৮ পিএম
আকাশে উজ্জ্বল বৃহস্পতি গ্রহ

আজ শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যার পর পূর্ব আকাশের দিকে তাকালেই চোখে পড়বে এক অস্বাভাবিক উজ্জ্বল আলোকপিণ্ড। সাধারণ তারার তুলনায় কয়েক গুণ বেশি বড় ও দীপ্তিময় এই আলো সারা রাত আকাশে স্পষ্টভাবে দৃশ্যমান থাকবে। পৃথিবীর উত্তর গোলার্ধের যেকোনো স্থান থেকেই খালি চোখে উপভোগ করা যাবে এই বিরল মহাজাগতিক দৃশ্য।

প্রথম দেখায় একে উজ্জ্বল কোনো নক্ষত্র মনে হলেও, জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন—এটি কোনো তারা নয়। আকাশে জ্বলজ্বল করা এই বিশাল আলোকপিণ্ডটি আসলে আমাদের সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি। আজকের দিনে বৃহস্পতি বছরের সবচেয়ে উজ্জ্বল ও বৃহৎ রূপে পৃথিবী থেকে দৃশ্যমান হবে।

কেন আজ এত উজ্জ্বল বৃহস্পতি? ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সের অধিকর্তা সন্দীপ চক্রবর্তী জানান, আজ বৃহস্পতি তার কক্ষপথে ‘অপজিশন’ বা ‘প্রতিযোগ’ অবস্থানে অবস্থান করছে। এই সময় সূর্য, পৃথিবী ও বৃহস্পতি প্রায় একই সরলরেখায় থাকে এবং পৃথিবী থাকে সূর্য ও বৃহস্পতির মাঝখানে। ফলে বৃহস্পতি পৃথিবীর সবচেয়ে কাছাকাছি চলে আসে।

এই অবস্থায় সূর্যের আলো সরাসরি বৃহস্পতির ওপর পড়ে এবং তার সম্পূর্ণ আলোকিত অংশ পৃথিবীর দিকে মুখ করে থাকে। তাই গ্রহটি চাঁদ বা উজ্জ্বল তারার মতো অত্যন্ত দীপ্তিময় দেখায়।

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, সাধারণত প্রতি ১৩ মাস অন্তর বৃহস্পতি এই ‘অপজিশন’ অবস্থানে পৌঁছায়। পৃথিবী এক বছরে সূর্যকে একবার প্রদক্ষিণ করলেও, এই সময়ে বৃহস্পতি তার কক্ষপথে কিছুটা অগ্রসর হয়ে যায়—ফলে আবার একই সরলরেখায় আসতে অতিরিক্ত সময় লাগে।

কখন ও কীভাবে দেখবেন? আজ সূর্যাস্তের ঠিক পরেই পূর্ব আকাশে তাকালে বৃহস্পতি গ্রহকে দেখা যাবে। সারা রাত এটি আকাশে অবস্থান করবে এবং মধ্যরাতে (রাত ১২টার দিকে) মাথার ওপরের আকাশে এটি সবচেয়ে স্পষ্ট ও উজ্জ্বল দেখাবে।

খালি চোখে: কোনো যন্ত্র ছাড়াই বৃহস্পতি একটি স্থির ও অত্যন্ত উজ্জ্বল আলোকপিণ্ড হিসেবে দেখা যাবে, যা সাধারণ তারার চেয়ে অনেক বেশি দীপ্তিময়।

দূরবিন বা টেলিস্কোপে: ২ ইঞ্চির সাধারণ টেলিস্কোপ বা বাইনোকুলার ব্যবহার করলে বৃহস্পতির পাশাপাশি এর কয়েকটি উপগ্রহও দেখার সুযোগ মিলতে পারে।

সন্ধ্যার সময় দিগন্তের কাছে থাকার কারণে বায়ুমণ্ডলের প্রভাব এতে কিছুটা ঝাপসা লাগলেও, রাত বাড়ার সঙ্গে সঙ্গে উজ্জ্বলতা আরও বৃদ্ধি পাবে। মহাকাশ ও জ্যোতির্বিজ্ঞানপ্রেমীদের জন্য বছরের অন্যতম আকর্ষণীয় এই দৃশ্য উপভোগ করার সুযোগ হাতছাড়া না করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X