
আজকাল মুভি টিকিট বুকিং, অনলাইন ব্যাংকিং, সোশ্যাল মিডিয়ায় চ্যাট—সবকিছুর জন্যই স্মার্টফোন অপরিহার্য। কিন্তু নেটওয়ার্ক সমস্যা হলে এই সব কাজ মুহূর্তেই থমকে যায়। অনেক সময় দেখা যায়, ফোন রিস্টার্ট বা ফ্লাইট মোড অন-অফ করেও কাজ হচ্ছে না। এমন পরিস্থিতিতে ফোনের নেটওয়ার্ক সেটিংস রিসেট করা সবচেয়ে কার্যকর সমাধান।
কেন নেটওয়ার্ক বিভ্রাট হয়? ফোনে নেটওয়ার্ক সমস্যার পেছনে কয়েকটি সাধারণ কারণ থাকতে পারে: দুর্যোগপূর্ণ আবহাওয়া বা সংকেতের সমস্যা, সিম কার্ড সঠিকভাবে স্লটে না থাকা, ফোনের নেটওয়ার্ক সেটিংসে অভ্যন্তরীণ ত্রুটি, যদি বারবার রিস্টার্ট দিয়ে সিগন্যাল না আসে, তবে সমস্যা হতে পারে নেটওয়ার্ক কনফিগারেশনে, যা রিসেট করলে সমাধান হয়।
নেটওয়ার্ক সেটিংস রিসেট করবেন যেভাবে:
আপনার স্মার্টফোনে নেটওয়ার্ক সমস্যা দূর করতে এই সহজ ধাপগুলো অনুসরণ করুন:
১। ফোনের সেটিংস (Settings) অপশনে যান।
২। নিচে স্ক্রল করে অ্যাডিশনাল সেটিংস (Additional Settings) বা সিস্টেম (System) খুঁজুন।
৩। ব্যাকআপ ও রিসেট (Backup & Reset) অপশন সিলেক্ট করুন।
৪। রিসেট নেটওয়ার্ক সেটিংস (Reset Network Settings) বা রিসেট নেটওয়ার্ক ও ব্লুটুথ অপশনটি নির্বাচন করুন।
৫। কনফার্ম করলে ফোনের নেটওয়ার্ক এবং ব্লুটুথ সেটিংস নতুনভাবে সেট হবে।
সতর্কতা: নেটওয়ার্ক রিসেট করলে ফোনে সেভ করা ওয়াই-ফাই পাসওয়ার্ড এবং ব্লুটুথ পেয়ারিং হিস্ট্রি মুছে যাবে। ফোনের ছবি, ভিডিও বা অন্যান্য ব্যক্তিগত ফাইল মুছে যাবে না। নেটওয়ার্ক সেটিংস রিসেট করার পর সাধারণত সিগন্যাল সমস্যা দূর হয় এবং ইন্টারনেটের গতিও আগের চেয়ে দ্রুত হয়।
মন্তব্য করুন