সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

নিবন্ধিত মোবাইল ফোনের ডি-রেজিস্ট্রেশন করবেন যেভাবে

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০২:১৬ পিএম
নিবন্ধিত মোবাইল ফোনের ডি-রেজিস্ট্রেশন করবেন যেভাবে

দেশে অবৈধ ও অননুমোদিত মোবাইল হ্যান্ডসেটের ব্যবহার বন্ধ এবং টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা নিশ্চিত করতে চালু করা হয়েছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (BTRC) পরিচালিত এই ব্যবস্থার মাধ্যমে এখন দেশের মোবাইল নেটওয়ার্কে শুধু নিবন্ধিত ও বৈধ মোবাইল ফোন ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছে।

এনইআইআর সিস্টেম কার্যকর হওয়ার ফলে, কোনো নিবন্ধিত মোবাইল ফোন বিক্রি বা অন্যের কাছে হস্তান্তর করতে চাইলে আগে ডি-রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক করা হয়েছে। এই প্রক্রিয়ায় গ্রাহককে অবশ্যই নিজের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে নিবন্ধিত একটি সক্রিয় সিম ব্যবহার করতে হবে। এছাড়া যাচাইয়ের জন্য দিতে হবে এনআইডির শেষ চার ডিজিট।

নিবন্ধিত ফোন বিক্রি বা হস্তান্তরের ক্ষেত্রে এখন থেকে এই নিয়ম অনুসরণ করতে হবে। যেভাবে ডি-রেজিস্ট্রেশন করবেন—

১. সিটিজেন পোর্টালের মাধ্যমে

এনইআইআর সিটিজেন পোর্টাল (neir.btrc.gov.bd) এ লগইন করে ড্যাশবোর্ডে প্রবেশ করতে হবে। সেখানে তালিকা থেকে সংশ্লিষ্ট ডিভাইস নির্বাচন করে ‘ডি-রেজিস্টার’ অপশনে ক্লিক করতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য প্রদান করে ডি-রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।

২. ইউএসএসডি চ্যানেলের মাধ্যমে

মোবাইলের কল অপশনে গিয়ে *১৬১৬১# ডায়াল করতে হবে। এরপর ডি-রেজিস্ট্রেশন অপশন নির্বাচন করে নির্দেশনা অনুযায়ী প্রক্রিয়া শেষ করতে হবে।

ডি-রেজিস্ট্রেশনের সময় যে সিমটি ব্যবহার করা হবে, সেটি অবশ্যই গ্রাহকের নিজের এনআইডি দিয়ে নিবন্ধিত হতে হবে। এ ছাড়া ক্লোন বা ডুপ্লিকেট আইএমইআই নম্বরযুক্ত হ্যান্ডসেট ডি-রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে অতিরিক্ত তথ্য হিসেবে পরবর্তী ব্যবহারকারীর সিম নম্বর দিতে হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X