সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ফোন চার্জার দীর্ঘস্থায়ী রাখার সহজ উপায়

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৩১ পিএম
ফোন চার্জার দীর্ঘস্থায়ী রাখার সহজ উপায়

মোবাইল ফোন এখন আমাদের জীবনের অপরিহার্য অংশ। সারাদিনের কাজ থেকে শুরু করে বিনোদন—সবকিছুর জন্য আমরা ফোনের ওপর নির্ভরশীল। কিন্তু ফোন সচল রাখার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো চার্জার। যদি চার্জার বারবার নষ্ট হয়, তবে নতুন কিনতে গিয়ে ঝামেলা বাড়ে। অনেকেই সমস্যার জন্য কোম্পানিকে দোষ দেন, কিন্তু প্রায়ই চার্জার নষ্ট হওয়ার পেছনে থাকে ভুল ব্যবহার।

ফোন চার্জার দীর্ঘস্থায়ী রাখার কিছু সহজ ও কার্যকরী পরামর্শ:

১. অতিরিক্ত চার্জ দেওয়ার অভ্যাস ত্যাগ করুন অনেকে ফোন বারবার চার্জে দেন বা ১০০% চার্জ হওয়ার পরও প্লাগ সংযুক্ত রাখেন। এমনকি রাতভর চার্জে রেখে ঘুমান। এই অভ্যাস চার্জারের ভেতরের সার্কিটকে ক্ষতিগ্রস্ত করে। অতিরিক্ত চার্জিংয়ের কারণে সূক্ষ্ম তারগুলো গরম হয়ে দুর্বল হয়ে যায় এবং শেষ পর্যন্ত চার্জার অকেজো হয়ে যায়।

২. নকল বা সস্তা চার্জার ব্যবহার থেকে বিরত থাকুন সাশ্রয়ের জন্য অনেকেই সস্তা বা নকল চার্জার কিনেন। ডুপ্লিকেট চার্জার ফোনের ব্যাটারি ও চার্জার—উভয়ের জন্যই ঝুঁকিপূর্ণ। ত্রুটিপূর্ণ সকেট বা ঢিলেঢালা সুইচে চার্জার লাগালে অতিরিক্ত চাপ পড়ে এবং দ্রুত নষ্ট হয়। সর্বদা অরিজিনাল চার্জার ব্যবহার করুন।

৩. চার্জার ক্যাবল ও পোর্টের যত্ন নিন চার্জিং চলাকালীন ফোন ব্যবহার করলে ক্যাবল বারবার বাঁকা হয়, ফলে ভিতরের তামার তার ছিঁড়ে যেতে পারে। এটি চার্জিং ধীর করে এবং চার্জার পুরোপুরি নষ্ট হতে পারে। ফোন চার্জ দেওয়ার সময় বিছানা বা বালিশের ওপর রাখবেন না, কারণ এতে তাপ আটকে যায়।

৪. সমতল ও ঠান্ডা স্থানে চার্জ করুন ফোন সর্বদা শক্ত ও সমতল জায়গায় রেখে চার্জ দিন। অতিরিক্ত তাপ চার্জার ও ফোন উভয়ের জন্যই ক্ষতিকর।

৫. কেবল টানবেন না চার্জার খুলতে গিয়ে কেবল টানবেন না। সরাসরি প্লাগ ধরে আলতোভাবে খুলুন। এতে চার্জারের ক্যাবল টান থেকে রক্ষা পাবে।

৬. অপ্রয়োজনীয় সংযোগ বিচ্ছিন্ন করুন চার্জ শেষ হলে সুইচ বন্ধ করুন এবং প্লাগ খুলে রাখুন। এটি চার্জারের আয়ু বাড়ায়।

৭. সঠিক নিয়ম মেনে চার্জার ব্যবহার করুন নিয়মিত সঠিক পদ্ধতি অনুসরণ করলে চার্জার দীর্ঘস্থায়ী হবে এবং আপনার প্রিয় স্মার্টফোনও থাকবে নিরাপদ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ব্যারেলপ্রতি ছাড়াল ৯০ ডলার

গোল্ডেন গ্লাভসের সঙ্গে উনাই সিমনের নতুন ইতিহাস

এমবাপ্পের যে রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

খুলনায় বিদ্যালয় ভবন ধসে পাঠদানে অনিশ্চয়তা

স্পেনের কাছে হেরে অশ্রুসিক্ত মেসি কী বললেন

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

X