সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩
সূর্যের আলোতেই পরিষ্কার হবে বিষাক্ত বাতাস

সায়েন্স ফিকশনই যেনো সত্যি হয়ে এলো যশোরের শরীফের উদ্ভাবনে!

কাগজ সংবাদ
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:১৩ পিএম
যশোরের কৃতি সন্তান ও তরুণ বিজ্ঞানী শরীফ বরকতউল্লাহ | ফাইল ফটো

রাস্তা দিয়ে গাড়ি চলবে, সাইলেন্সর দিয়ে কালো ধোঁয়াও উড়বে-কিন্তু সেই ধোঁয়া পরিবেশের ক্ষতি করার আগেই ভ্যানিশ হয়ে যাবে বাতাসের বুক থেকে ! এটি কোনো সায়েন্স ফিকশন সিনেমার দৃশ্য বা জাদুর মতো ঘটনা নয়! এমনই এক বাস্তব ও যুগান্তকারী প্রযুক্তি উদ্ভাবন করেছেন যশোরের কৃতি সন্তান ও তরুণ বিজ্ঞানী শরীফ বরকতউল্লাহ। তিনি যশোরের নীলরতনধর বাইলেন পোস্ট অফিস পাড়ার বাসিন্দা যশোর টিটিসির সিনিয়র ইন্সট্রাক্টর মো. নেওয়াজ শরীফ ও সানজিদা ইয়াসমিনের ছেলে।

চলমান আঞ্চলিক স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশন খুলনাতে শত শত প্রজেক্টের ভিড়ে দর্শনার্থী এবং বিচারকদের জটলা যে স্টলটিকে ঘিরে সবচেয়ে বেশি, সেটি শরীফের স্টল। সেখানে তিনি প্রদর্শন করছেন তার দীর্ঘ গবেষণার ফসল- “Air Purifzing Concrete Block” বা বাতাস পরিষ্কারক কনক্রিট ব্লক। আপাতদৃষ্টিতে সাধারণ ইটের ব্লক মনে হলেও, এটি মূলত পরিবেশ রক্ষার এক নীরব ও শক্তিশালী হাতিয়ার। শহুরে সমস্যার দেশীয় সমাধান ইট-পাথরের দালান আর পিচঢালা রাস্তাগুলো সাধারণত আমাদের শ্বাস নেওয়ার বাতাসকে ভারি করে তোলে। কিন্তু শরীফের উদ্ভাবিত প্রযুক্তি ব্যবহার করলে এই মৃত দেওয়ালগুলোই কাজ করবে একেকটি জীবন্ত গাছের মতো।

এই উদ্ভাবনের পেছনের গল্পটি বেশ চমৎকার। নিজের অনুপ্রেরণা সম্পর্কে শরীফ বলেন, “প্রায় পত্রিকা খুললেই বায়ুদূষণে বাংলাদেশের শীর্ষস্থানের খবর দেখে খুব হতাশ হতাম। ভাবতাম, এর কি কোনো স্থায়ী সমাধান নেই? আমরা জানি গাছ লাগানো জরুরি, কিন্তু ঢাকা বা যশোরের মতো ঠাসাঠাসি শহরে তো নতুন করে বন তৈরি করার মতো জায়গার অভাব। তাই আমি ভাবলাম, আমাদের চারপাশের রাস্তা বা বিল্ডিংকেই কি কৃত্রিম গাছে রূপান্তর করা সম্ভব নয়?”

সেই ভাবনা, দীর্ঘ গবেষণা আর ল্যাবরেটরিতে দিনের পর দিন প্রচেষ্টার ফসলই আজকের এই ‘ন্যানো-কোটিং’। কীভাবে কাজ করে এই প্রযুক্তি? শরীফ জানান, তার এই প্রজেক্টটি মূলত টাইটানিয়াম ডাই-অক্সাইড (TiO₂) নির্ভর একটি ফটোক্যাটালাইটিক প্রযুক্তি। এটি সাধারণ দেওয়াল, রাস্তা, ফুটপাত বা ফ্লাইওভারের গায়ে স্প্রে করে দিলেই কাজ শুরু করে। প্রক্রিয়াটি বেশ অভিনব এবং সম্পূর্ণ স্বয়ংক্রিয়। দিনের বেলা যখন সূর্যের অতিবেগুনি রশ্মি (UV Light) এই বিশেষ কোটিংয়ের ওপর পড়ে, তখন এর রাসায়নিক গঠন সক্রিয় হয়ে ওঠে। বাতাসের বিষাক্ত গ্যাস-যা মূলত গাড়ির ধোঁয়া থেকে নির্গত হয় এবং মানুষের শ্বাসকষ্টের প্রধান কারণ-যখনই এই দেওয়ালের সংস্পর্শে আসে, তখনই এক বিশেষ জারণ-বিজারণ বিক্রিয়া ঘটে। এই বিক্রিয়ার মাধ্যমে বিষাক্ত গ্যাসটি ভেঙে নিরীহ নাইট্রেট লবণে পরিণত হয়। অর্থাৎ, সূর্যের আলোই এখানে ফিল্টার হিসেবে কাজ করে। পরবর্তীতে বৃষ্টির পানিতে এই লবণ ধুয়ে যায়, যা ড্রেনেজ সিস্টেমে গিয়ে মাটির উর্বরতা বাড়াতেও সাহায্য করে। এই পুরো প্রক্রিয়ায় কোনো বিদ্যুৎ বা বাহ্যিক শক্তির প্রয়োজন হয় না।

শরীফ আরও জানান, এই প্রযুক্তির আরেকটি বড় সুবিধা হলো এর ‘সেলফ-ক্লিনিং’ বা স্বয়ংক্রিয় পরিষ্কার হওয়ার ক্ষমতা। সুপার-হাইড্রোফিলিক বৈশিষ্ট্যের কারণে এই কোটিং করা ভবনের গায়ে শ্যাওলা, ফাঙ্গাস বা ধুলোবালি জমতে পারে না। বৃষ্টির পানি পড়ার সাথে সাথেই দেওয়ালটি নতুনের মতো পরিষ্কার হয়ে যায়। ফলে রক্ষণাবেক্ষণ খরচ নেই বললেই চলে। একবার ব্যবহার করলে প্রায় ১০ বছর পর্যন্ত এটি কার্যকর থাকে, যা অর্থনৈতিকভাবেও অত্যন্ত সাশ্রয়ী।

স্বপ্ন এবার স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে শরীফের চোখেমুখে দৃপ্ত প্রত্যয়। তিনি বলেন, “আমি স্বপ্ন দেখি স্মার্ট ও সবুজ বাংলাদেশের। আমার আবেদন, দেশের হাইওয়ে, মেট্রো রেলের পিলার এবং ফ্লাইওভারগুলোতে যেন পরীক্ষামূলকভাবে এই প্রযুক্তি ব্যবহার করা হয়। এতে করে আগামীর বাংলাদেশ হবে আরও সবুজ, নিরাপদ এবং বাসযোগ্য।”

বিজ্ঞান মেলায় আগত বিচারক এবং দর্শনার্থীরা এই প্রজেক্টের ভূয়সী প্রশংসা করছেন। অনেকেই মনে করছেন, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে যশোরের এই তরুণের উদ্ভাবন দেশের পরিবেশ রক্ষায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X