সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ফেসবুক ও ইনস্টাগ্রামে ভিডিও চুরি রোধে মেটার কনটেন্ট প্রটেকশন টুল

কাগজ ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০১:৩৬ পিএম
ফেসবুক ও ইনস্টাগ্রামে ভিডিও চুরি রোধে মেটার কনটেন্ট প্রটেকশন টুল  ¦ ছবি: প্রতীকী

মেটা ফেসবুক ও ইনস্টাগ্রামে অনুমতি ছাড়া ভিডিও কপি বা রিপোস্ট রোধের জন্য নতুন উদ্যোগ নিয়েছে। সামাজিক মাধ্যম জায়ান্টটি সম্প্রতি ‘কনটেন্ট প্রটেকশন’ নামে একটি স্বয়ংক্রিয় টুল চালু করেছে, যা মূল নির্মাতাদের ভিডিও সুরক্ষা ও ক্রেডিট নিশ্চিত করবে।

এই টুল ব্যবহার করে ইনস্টাগ্রামে পোস্ট করা রিল অথবা ফেসবুকে আপলোড করা ভিডিও স্বয়ংক্রিয়ভাবে স্ক্যান করা হবে। যদি অন্য কোনো অ্যাকাউন্টে একই ধরনের ভিডিও শনাক্ত হয়, তাহলে মূল নির্মাতাকে তৎক্ষণাৎ নোটিফিকেশন পাঠানো হবে। নির্মাতা চাইলে ভিডিও ব্লক করতে পারেন, এর পারফরম্যান্স ট্র্যাক করতে পারেন বা ভিডিওতে মূল উৎসের অ্যাট্রিবিউশন যোগ করতে পারেন।

মেটা জানিয়েছে, বিশেষভাবে অনুমোদিত পেজ বা সহযোগী অ্যাকাউন্টের জন্য একটি ‘অ্যালাউড লিস্ট’ তৈরি করা যাবে, যা তাদের কনটেন্ট ব্যবহারের অনুমতি দেবে।

বর্তমানে রিল মেটার প্ল্যাটফর্মে সবচেয়ে বেশি দেখা হয়। এর সঙ্গে সঙ্গে ভিডিও চুরি ও রিপোস্টের ঘটনা বেড়েই চলেছে, যার ফলে মূল নির্মাতারা স্বীকৃতি না পেয়ে যাচ্ছেন। এই সমস্যা মোকাবিলা এবং ভুয়া অ্যাকাউন্ট ও স্প্যাম নিয়ন্ত্রণের জন্য নতুন টুলটি চালু করা হলো।

প্রাথমিকভাবে ফিচারটি শুধুমাত্র ফেসবুক ভিডিও সুরক্ষার জন্য কার্যকর হবে। ইনস্টাগ্রামে রিল পোস্ট করা হলেও যদি তা ফেসবুকে শেয়ার না হয়, তাহলে মিল থাকা কনটেন্ট শনাক্ত নাও হতে পারে। শুরুতে মোবাইল ব্যবহারকারীরাই এই সুবিধা পাবেন, পরে ডেস্কটপ সংস্করণ চালুর পরিকল্পনা রয়েছে।

মেটা জানিয়েছে, ভিডিও ব্লক হলেও পোস্টকারীর বিরুদ্ধে স্বয়ংক্রিয় শাস্তি থাকবে না। এটি মূলত টুলের অপব্যবহার রোধের জন্য নেওয়া পদক্ষেপ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X