মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

সফলতা পাবেন মীন, সতর্ক থাকুন ধনু

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ০৬:৪৫ এএম
আজকের রাশিফল ¦ ছবি: প্রতীকী

মেষ রাশি: প্রতিটি পরিস্থিতিতে ইতিবাচক থাকার চেষ্টা করুন। পারিবারিক শান্তিশৃংখলা প্রয়োজন। যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন। উচ্চশিক্ষা ও গবেষণায় সফলতা পাবেন। আপনার জনপ্রিয়তা বাড়বে। প্রেমে মানসিক অস্থিরতা বাড়তে পারে। অর্থনৈতিক সফলতা পাবেন। প্রতিযোগিতামূলক কাজে সাফল্য আসবে।

বৃষ রাশি : পেশাগত কাজে সাফল্য অর্জন করতে সক্ষম হবেন। পারিবারিক বিষয়ে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। বুদ্ধি, বাকচাতুর্যের কারণে সফলতা পাবেন। আবেগপ্রবণতা বাড়বে। প্রেমের ক্ষেত্রে আপনার কিছুটা সতর্ক হতে হবে। দাম্পত্য জীবনে সংযমী আচরণ করা উচিত।লেনদেন শুভ। ভ্রমণ শুভ।

মিথুন রাশি : শারীরিক বিষয়ে সচেতনতা প্রয়োজন। শিক্ষা ও গবেষণামূলক কাজে সফলতা পাবেন। পারিবারিক শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে। পারিবারিক দুশ্চিন্তা পূর্বের তুলনায় কমে যাবে। যানবাহনে সতর্ক থাকতে হবে। প্রেমের ক্ষেত্রে আপনার কিছুটা সতর্ক হতে হবে। দীর্ঘ ভ্রমণের সুযোগ পাবেন।

কর্কট রাশি : কর্মপরিবেশ আপনার অনুকূলে নাও থাকতে পারে। সন্তানের কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। আত্মনির্ভরশীলতা বৃদ্ধি করুন। মিতাচারী, সংযমী ও বাস্তববাদী হোন। স্থাবর সম্পত্তি লেনদেন ও অংশীদারী ব্যবসায় সফলতা পাবেন। রোমান্টিক সম্পর্ক শুভ। ভ্রমণ শুভ। আবেগপ্রবণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন।

সিংহ রাশি : আর্থিক ব্যয় নিয়ন্ত্রণ করা কঠিন হবে। অপ্রত্যাশিত ঘটনাপ্রবাহ আপনার পেশাগত কাজে প্রভাব বিস্তার করতে পারে। প্রিয়জনের সঙ্গে আচরণে সমস্যা তৈরি হতে পারে। সাফল্যের জন্য মানসিক দৃঢ়তা বৃদ্ধি করুন। কর্মসূত্রে ভ্রমণের যোগাযোগ তৈরি হবে। বিনিয়োগের জন্য ভালো সময়।

কন্যা রাশি : অপ্রিয় কথা বলার জন্য সমস্যা তৈরি হতে পারে। পর্যবেক্ষণ ও বিশ্লেষণ ক্ষমতা বাড়বে। অন্যকে সহজে প্রভাবিত করতে পারবেন। পেশাগত কাজে মানসিক দৃঢ়তা ও একাগ্রতা বৃদ্ধি করুন। পারিবারিক পরিবেশ আপনার অনুকূলে থাকবে। বিনিয়োগ সংক্রান্ত বিষয় আপনার জন্য শুভ।

তুলা রাশি : যানবাহন চলাচলে সতর্ক থাকুন। বৈচিত্র্যপ্রিয়তা আপনাকে লক্ষ্যচ্যুত করতে পারে। মাধুর্য ও আকর্ষণীয় ক্ষমতা যেন আপনার জন্য বোঝা না হয়ে দাঁড়ায়, সেদিকে লক্ষ্য রাখুন। সৃজনশীল ও বিনোদনমূলক কাজে সফলতা পাবেন। বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ আপনার বিড়ম্বনার কারণ হতে পারে।

বৃশ্চিক রাশি : ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখুন। পেশাগত কাজে আবেগপ্রবণ সিদ্ধান্ত একাধিক সমস্যা তৈরি করতে পারে। প্রাইভেসির প্রতি শ্রদ্ধাশীল হলেই পারিবারিক জীবনে সুখী হতে পারবেন। নেতৃত্বে সফলতা পাবেন। ধৈর্যবৃদ্ধি করুন। আর্থিক বিষয় নিয়ে সমস্যা তৈরি হতে পারে।

ধনু রাশি : আর্থিক বিনিয়োগে সতর্ক থাকুন। প্রতিটি বিষয়ে নিয়মানুবর্তিতা বজায় রাখুন। জীবনে সফলতা পাওয়ার জন্য আপনাকে আরো উদ্যোগী হতে হবে। পারিবারিক জীবনে আপনাকে আরো বাস্তববাদী হতে হবে। পেশাগত কাজে আরো দৃঢ়তা ও অধ্যবসায় প্রয়োজন।

মকর রাশি : স্বাধীনচেতা ও উচ্চবিলাসী মানসিকতার জন্য সফলতা পাবেন। জীবনের প্রতিটি পদক্ষেপ আপনাকে ধৈর্য্যের সঙ্গে অতিক্রম করতে হবে। আর্থিক বিষয় আপনার জন্য শুভ। ব্যবসায় সফলতা পাবেন। নেতিবাচক সঙ্গ পরিহার করুন। ভ্রমণ শুভ।

কুম্ভ রাশি : ভ্রমণে সতর্ক থাকুন। ব্যতিক্রমধর্মী কাজে সফলতা পাবেন। জীবন সম্পর্কে নতুন ধ্যান ধারণা সৃষ্টির চেষ্টা করুন। অতিরিক্ত খেয়ালিপনার জন্য সমস্যা তৈরি হতে পারে। আর্থিক যোগাযোগ শুভ। পারিবারিক বিষয়ে যত্নশীল হোন।

মীন রাশি : সংশয়ী মনের জন্য সফলতা বিঘ্নিত হতে পারে। নিজের প্রতি আত্মবিশ্বাস বৃদ্ধি করুন। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিন, সফলতা পাবেন। ইচ্ছাশক্তি বৃদ্ধি করুন। পারিবারিক বিষয় নিয়ে বাস্তববাদী হওয়ার চেষ্টা করুন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

অভয়নগরে পানিবন্দি পরিবারের মাঝে রান্নার চুলা বিতরণ

X